বোরকা পরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৭

২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০১ PM
গ্রেপ্তারকৃত ৩ আসামি

গ্রেপ্তারকৃত ৩ আসামি © সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে আবুল হাশেম (৫৫) নামে এক বিএনপি কর্মীকে হত্যার ঘটনায় মূলহোতাসহ ৭জনকে  গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত ও বুধবার (২৩ এপ্রিল) নোয়াখালী ও সোনাগাজীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা  হলেন- হত্যাকাণ্ডের মূলহোতা আক্তার হোসেন (৩৫), রাকিব (২৫), সোলেমান (৪৫), শেখ রাসেল (৩০), শিপন (৩০), বেলায়েত হোসেন (৩০) ও আবুল হোসেন (৪৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সোনাগাজী উপজেলার ওলামা বাজার এলাকায় বোরকা পরা একদল দুর্বৃত্ত আবুল হাসেমের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন করে তারা। পরে তাকে সড়কে ফেলে চলে যায় হামলাকারীরা। এ ঘটনায় সোনাগাজীর চরদরবেশ ও নোয়াখালীর চরজব্বার এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া বেলায়েত হোসেনকে দাগনভুইয়া থেকে এবং আবুল হোসেনকে চর দরবেশ গ্রাম থেকে বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়। আক্তার ও রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে ঘটনাস্থলের পাশ থেকে তিনটি বোরকা, রক্তমাখা দুটি লোহার রড, একটি দা ও ওড়না উদ্ধার করে পুলিশ।

এ দিকে নিহতের বাবা আব্দুস শুক্কুর বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করে সোনাগাজী থানায় হত্যা মামলা করেছেন।

নিহতের ভাতিজা মোহাম্মদ টিপু বলেন, তার চাচার সঙ্গে প্রতিবেশী বেলাল নামের এক ব্যক্তির জায়গাজমি নিয়ে বিরোধ চলছিল। ২০২১ সালের ৩১ মে দুই পক্ষের মারামারির সময় বেলাল মারা যান। ওই মামলার প্রধান আসামি ছিলেন আবুল হাসেম। তিনি প্রায় তিন বছর কারাগারে থেকে কয়েক মাস আগে জামিনে বেরিয়েছিলেন। সেই ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

চরচান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন বলেন, আবুল হাসেম বিএনপির কর্মী ছিলেন। তাঁর হত্যার ঘটনায় আটক রাসেল সম্প্রতি ফেসবুকে আবুল হাসেমকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি পোস্ট দেন।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, বুধবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে। 

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
  • ২২ মার্চ ২০২৬
কাতারের জলসীমায় হেলিকপ্টার বিধ্বস্ত, চলছে উদ্ধার অভিযান
  • ২২ মার্চ ২০২৬
টানা পাঁচ দিনের বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস, আছে যেসব জেলা
  • ২২ মার্চ ২০২৬
জিয়া উদ্যানে তরুণের আত্মহত্যার চেষ্টা
  • ২২ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলায় ৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষ…
  • ২২ মার্চ ২০২৬
সুদানে হাসপাতালে হামলায় নিহত ৬৪
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence