বেরোবিতে জুলাই আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪২ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৮ PM
উজ্জ্বল মিয়া

উজ্জ্বল মিয়া © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায়  ছাত্রলীগ কর্মী উজ্জ্বল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায়  তাকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বর থেকে আটক করা হয়। তিনি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ৭১ জনের মধ্যেও ছিলেন।

জানা গেছে,  উজ্জ্বল মিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। গত ১৬ জুলাই ২০২৪ সালে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন। বিভিন্ন ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রে তাকে অস্ত্র হাতে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করতে দেখা যায়। হামলার  প্রমাণের ভিত্তিতে  তাকে দুই সেমিস্টার বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জহির রায়হান বলেন, আমরা জানতে পারি উজ্জ্বল মিয়া শহীদ আবু সাঈদ চত্বরে চা খাচ্ছিলেন। পরে আমরা  তাকে ঘিরে ফেলি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে  প্রশাসনের হাতে তুলে দিই। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ভিসি স্যারের সঙ্গে আলোচনা করে আমরা উজ্জ্বলকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬