যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

১০ এপ্রিল ২০২৫, ১১:২৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৬ AM
নিহত মুসলিম উদ্দিন

নিহত মুসলিম উদ্দিন © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুসলিম মুরাদপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে। তিনি বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানার বাইরে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মুসলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা করে। হামলায় গুরুতর আহত হন মুসলিম উদ্দিন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের শ্বশুর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী বলেন, ‘বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল মুসলিম উদ্দিন। সন্ধ্যা ৬টার দিকে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর বলেন, নিহতের বিষয়ে জানি না। কিন্তু একজনকে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। এই ব্যাপারে আযইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬