ঈদের রাতে ‘ধর্ষণের শিকার’ শিশু ও কিশোরী, ঢামেকে ভর্তি

০১ এপ্রিল ২০২৫, ১০:১৩ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৭ PM
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ © ফাইল ছবি

ঈদের রাতে ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি হয়েছে এক শিশু ও এক কিশোরী। সোমবার রাত ১২টা থেকে সাড়ে ১২টা অর্থাৎ ৩০ মিনিটের ব্যবধানে তাদের ঢামেকে ভর্তি করা হয়।

রাজধানীর দারুস সালাম ও নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় এসব ধর্ষণের ঘটনা ঘটেছে। আড়াইহাজারের বালিয়াপাড়ায় ৯ বছরের ওই শিশুকে তার আপন চাচা ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে পরিবার। দারুস সালামে ধর্ষণের শিকার কিশোরীর বয়স ১৪ বছর। 

ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বলেন, ‘আমার মেয়ে দারুস সালামের একটি গার্মেন্টসকর্মী। সোমবার রাতে অভিযুক্ত হাসান তার বোনের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে আমার মেয়েকে নিয়ে যায়। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গাবতলীর একটি হোটেলে নিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করে। বাসায় ফিরে আমার মেয়ে সব জানালে আমি দ্রুত তাঁকে চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসি।’ 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, সোমবার দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ওই দুজনকে ধর্ষণের অভিযোগে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। দুটি ঘটনাই সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।

ট্যাগ: ধর্ষণ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের কর্মক্ষমতা বাড়াতে পারে ১০টি ফিচার, চালু করবেন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টি হবে রাতে, চলে আয়’—হত্যার আগে আজমুলকে রুমমেট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬