কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

১৩ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিএনপি কাউন্সিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। তবে সাবেক সভাপতি এই কমিটিকে মেনে নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কিছুদিন যাবত উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে (রবিবার) দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন বর্তমান সভাপতি আবুল হাসান রতন। তার সঙ্গে আরও পাঁচজন আহত হন। আহতদের মধ্যে রতনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তাদেরকে দ্রুত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বর্তমানে পরিস্থিতি শান্ত রাখতে তৎপর রয়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে সংঘর্ষে জড়িতদের শনাক্তের পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যুবদল নেতাকে না পেয়ে কলেজ ছাত্রকে কোপালো মাদক ব্যবসায়ীরা
  • ২৮ মার্চ ২০২৬
আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ সদস্যদের বাসস্থান ও আসবাব তৈরিসহ যেসব বিষয়ে সিদ্ধান্ত …
  • ২৮ মার্চ ২০২৬
হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৮ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence