চট্টগ্রামে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবীর মৃত্যু

২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
সাইফুল ইসলাম আলিফ

সাইফুল ইসলাম আলিফ © সংগৃহীত

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। হামলার এ ঘটনায় আহত ৭-৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল বলেন, সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

অ্যাডভোকেট মোক্তার উদ্দিন সাগর নামে এক আইনজীবী জানান, আমার চোখের সামনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়েছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ বলেন, আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আরও সাতজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে পাবিপ্রবি ছাত্রদলের স্মরণসভা
  • ১৬ জুলাই ২০২৬
কোলে নেওয়া সেই শিশুই এখন মেসির শিরোপার প্রধান বাধা
  • ১৬ জুলাই ২০২৬
দেশে কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির আশা, ২ পয়েন্টে প…
  • ১৬ জুলাই ২০২৬
গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে সমাধান রাজপথে: জামায়াত আ…
  • ১৬ জুলাই ২০২৬
এইচএসসির ভূগোল প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ১৬ জুলাই ২০২৬
মাদকসেবীদের বেঁধে ঠেলাগাড়িতে ঘোরালেন এলাকাবাসীর, অতঃপর...
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence