জুসের বোতলে অগ্নিসংযোগের প্রস্তুতিকালে ২ বিএনপির কর্মী আটক

১৪ নভেম্বর ২০২৩, ০৮:৩৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
আকাশ এবং মেহেদী

আকাশ এবং মেহেদী © সংগৃহীত

জুসের বোতলে পেট্রোল ভরে বাসে আগুন দেওয়ার প্রস্তুতিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি টায়ার ও চার বোতল পেট্রোল জব্দ করা হয়। আটকৃতরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারের লস্করদী মধ্যপাড়া এলাকার মো. অপু মিয়া ওরফে আকাশ (১৯) এবং একই এলাকার মো. ফয়সাল আহম্মেদ মেহেদী (২৪)।

সোমবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার লেঙ্গুরদী এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

পুলিশ জানায়, বিএনপি-জামায়াতের ৫/৬ জন কর্মী অবরোধের সমর্থনে ভোর পৌনে ৬টার দিকে আড়াইহাজার-মদনপুর আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। 

এ সময় লেঙ্গুরদী এলাকা থেকে বিএনপি কর্মী অপু মিয়া ওরফে আকাশ এবং ফয়সাল আহম্মেদ মেহেদী জুসের বোতল নিয়ে বাসে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পেট্রোল ও টায়ারসহ তাদের হাতেনাতে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়।

আরও পড়ুন: পুরান ঢাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ দাবি, আগুন দেওয়ার সময় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬