সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী গ্রেপ্তার

০৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাব হোসেন চৌধুরী

এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাব হোসেন চৌধুরী © ফাইল ছবি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রাক্তন বিমান বাহিনী প্রধান বিএনপির ভাই চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাব হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দ্বিতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হওয়ার আগে রবিবার (৫ নভেম্বর) ভোরে রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে।

২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আলতাফ হোসেন।

র‍্যাবের মিডিয়া কর্মকর্তা আল-আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টঙ্গীতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দপ্তরে আনা হয়েছে। এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’
  • ১১ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, খাবার গেল এত…
  • ১১ এপ্রিল ২০২৬
সাকিবকে লম্বা সময়ের জন্য পেতে আশাবাদী প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন সেই সিথী
  • ১১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনির শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ যা জানা গেল
  • ১১ এপ্রিল ২০২৬
close