গৃহশিক্ষকের হাতে ধর্ষণের পর খুন হন নোয়াখালীর সেই স্কুলছাত্রী: পুলিশ

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩১ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

টিউশনি থেকে বাদ দেওয়ায় ক্ষোভে স্কুলছাত্রী তাসমিয়া হোসেন অদিতি ধর্ষণের পর হত্যা করেন গৃহশিক্ষক আবদুর রহিম রনি (২৫)। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

গ্রেপ্তার আবদুর রহিম রনি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার খলিল মিয়ার ছেলে এবং অন্যজন একই এলাকার অজি উল্যাহর ছেলে।

পুলিশ সুপার মো. শহীদুল বলেন,  এক বছর ধরে ওই ছাত্রীকে পড়াতেন আবদুর রহিম রনি। তিন মাস আগে তাকে টিউশনি থেকে বাদ দিয়ে দেন। তবে পূর্বের পরিচিত হওয়ায় রনি মাঝেমধ্যে বাসায় আসতেন। এমনকি ঘটনার পর রনি ধর্ষণ ও হত্যাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য পুরো ঘর উলট-পালট করে ফেলে। আমরা খবর নিয়েছি তাদের বাসায় কোনো মালামাল খোয়া যায়নি।

আরও পড়ুন: ভর্তি নিয়ে গুচ্ছের সভা বৃহস্পতিবার।

তিনি বলেন, রনি বিবাহিত এবং একটি কোচিং সেন্টারের মালিক।

পুলিশ সুপার আরও বলেন, নিহতের মা অভিযোগ করেছে অজি উল্যাহর ছেলে তার মেয়েকে বিভিন্ন সময় উক্ত্যক্ত করত। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি গৃহশিক্ষক আবদুর রহমান রনি। আমরা আসামিদের আদালতের মাধ্যমে রিমান্ড প্রার্থনা করে প্রকৃত ঘটনা উদঘাটন করব।

এর আগে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নিজ বাসায় গলাকাটা রক্তাক্ত ও  বিবস্ত্র অবস্থায় বিছানায় পাওয়া যায় অদিতিকে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬