দুইবারের ব্যালন ডি'অরজয়ী ফুটবলারের মৃত্যু

২০ জুলাই ২০২৬, ১০:৩৯ PM
কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান

কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, কোচ এবং দুইবারের ব্যালন ডি'অরজয়ী কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে সোমবার (২০ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কিগানের পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। প্রায় সাত সপ্তাহ আগে তিনি নিজেই জানিয়েছিলেন যে, তিনি ক্যান্সারে আক্রান্ত। গত জুনে তিনি জানান, তার ক্যান্সার চতুর্থ স্তরে পৌঁছেছে, অর্থাৎ এটি শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল।

ইংলিশ ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত কিগান ক্লাব ক্যারিয়ারের সেরা সময় কাটান লিভারপুলে। ছয় বছরে ক্লাবটির হয়ে তিনটি ইংলিশ লিগ শিরোপা, একটি ইউরোপিয়ান কাপ এবং দুটি উয়েফা কাপ জেতেন তিনি। এছাড়া হামবুর্গ, সাউথ্যাম্পটন ও নিউক্যাসল ইউনাইটেডের হয়েও খেলেছেন এই ফরোয়ার্ড। হামবুর্গকে বুন্ডেসলিগা শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ব্যক্তিগত অর্জনের দিক থেকেও কিগান ছিলেন অনন্য। তিনি টানা দুই বছর—১৯৭৮ ও ১৯৭৯ সালে বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি'অর জেতেন। এখন পর্যন্ত মাত্র চারজন ইংলিশ ফুটবলার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন, যার মধ্যে কিগান অন্যতম।

ইংল্যান্ডের জার্সিতে ১৯৭২ থেকে ১৯৮২ সালের মধ্যে ৬৩টি ম্যাচ খেলে ২১টি গোল করেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে ১৯৯৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০০০ সালের অক্টোবর পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। এছাড়া নিউক্যাসল ইউনাইটেড, ফুলহ্যাম ও ম্যানচেস্টার সিটিরও কোচ ছিলেন তিনি।

কিগানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন, নিউক্যাসল ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি। তার অধীনে খেলা সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়ারার সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, "আমার নায়ক, আমার কোচ, আমার বন্ধু। শান্তিতে ঘুমান, বস।"

পরিবার জানিয়েছে, জীবনের শেষ সময় স্ত্রী ও দুই কন্যার সান্নিধ্যেই ছিলেন কেভিন কিগান।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬