৪ বছর পর জাতীয় দলে ফিরেই বড় সুখবর পেলেন মোসাদ্দেক

১৪ জুলাই ২০২৬, ০২:২৭ PM
 মোসাদ্দেক হোসেন

মোসাদ্দেক হোসেন © সংগৃহীত

দীর্ঘ প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। ব্যাট ও বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে আইসিসির জুন মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) আইসিসি জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। পুরুষদের বিভাগে মোসাদ্দেকের সঙ্গে রয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল এবং নিউজিল্যান্ডের পেসার ন্যাথান স্মিথ। এই তিন ক্রিকেটারের মধ্য থেকেই একজনকে জুন মাসের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

জাতীয় দলে ফেরার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন মোসাদ্দেক। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই গুরুত্বপূর্ণ অবদান রেখে সিরিজের অন্যতম সেরা পারফরমার ছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫৭ রান করেন মোসাদ্দেক। পুরো সিরিজে মাত্র একবার আউট হন তিনি। ফলে তার ব্যাটিং গড় ছিল ১৫৭ এবং স্ট্রাইক রেট ছিল ১১৬ দশমিক ২৯।

সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক ইনিংস খেলেন মোসাদ্দেক। ৭০ বলে অপরাজিত ৮৬ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পাশাপাশি বল হাতেও অবদান রাখেন তিনি। ওই ম্যাচে ২ উইকেট নিয়ে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতে নেন এই ক্রিকেটার।

শুধু একটি ম্যাচেই নয়, পুরো সিরিজজুড়েই ধারাবাহিক ছিলেন মোসাদ্দেক। ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তিনি জিতে নেন সিরিজসেরার পুরস্কারও।

অন্যদিকে, আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে থাকা ভারতের শুভমান গিলও দুর্দান্ত সময় কাটিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে একটি সেঞ্চুরি করার পাশাপাশি ওয়ানডে সিরিজে মোট ২৩৮ রান করে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের এই ব্যাটার।

নিউজিল্যান্ডের পেসার ন্যাথান স্মিথও জুন মাসে দারুণ পারফরম্যান্স করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৬ উইকেট নিয়ে দলের ঐতিহাসিক সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

এদিকে, আইসিসির জুন মাসের সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস, ভারতের শ্রী চারানি এবং ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ।

দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে মোসাদ্দেকের এমন পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটের জন্যও বড় ইতিবাচক খবর। এখন আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জয়ের অপেক্ষায় রয়েছেন এই অলরাউন্ডার।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬