নড়বড়ে শুরুর পর বড় সংগ্রহের পথে বাংলাদেশ 

১৪ জুন ২০২৬, ০২:৪০ PM
বাংলাদেশ-অস্টেলিয়া ম্যাচ

বাংলাদেশ-অস্টেলিয়া ম্যাচ © সংগৃহীত

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের ঘোষণা দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপরই দুর্দান্ত ব্যাটিং শুরু করে টাইগাররা।

প্রথম ওভাবেই ফিরে যান সৌম্য সরকার। নাজমুল হোসেন শান্ত আর তানজিদ তামিমও ইনিংস বড় করতে পারেননি। এরপর লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় মিলে বাংলাদেশকে পথে ফেরান। ৪৮ রান করে লিটন ক্যাম্প হওয়ায় মাঠ ছেড়ে যেতে বাধ্য হন। তবে মোসাদ্দেক হোসেন সৈকত এসে রানের গতি আরও বাড়িয়েছেন। ৪১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৮ রান।

তাওহীদ হৃদয় ব্যাটিং করছেন ৬৩ রানে। তার সঙ্গী মোসাদ্দেক হোসেন সৈকতের সংগ্রহ ২৭ রান। বাকি আছে ৯ ওভার। কত করবে বাংলাদেশ! প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে ২৮৫ রান করেছিল টাইগাররা। এখন দেখার পালা আজ কত করে শান্তর দল।

এর আগে ইনিংসের প্রথম ওভারে জেভিয়ার বার্টলেটের অফ স্টাম্পের একটু বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন সৌম‍্য। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ৪ বল খেলে ২ রান করেন সৌম‍্য।

পাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন তামিম। ম্যাট রেনশর অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। টাইমিং করতে পারেননি তিনি, ধরা পড়েন রাইলি মেরেডিথের হাতে। এতে ভাঙে ৫৬ বল স্থায়ী ৫১ রানের জুটি। ২০ বলে এক ছক্কা ও দুই চারে ১৯ রান করেন তামিম।

শান্তকেও ফেরত পাঠান রেনশ। সুইপ করতে গিয়ে বোল্ড হন শান্ত। ৫০ বলে ২৪ রান করে আউট হয়েছেন তিনি। ইনিংসের ১৫তম ওভারে এসেই বাংলাদেশ হারিয়েছে তৃতীয় উইকেট।

স্পেন-পর্তুগাল ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার
  • ০৬ জুলাই ২০২৬
যুবককে অপহরণের ঘটনায় বিএনপি সভাপতিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
  • ০৬ জুলাই ২০২৬
চসিক মেয়রের দাবি— দুই দিনের বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, অথচ ২…
  • ০৬ জুলাই ২০২৬
দিনাজপুর বোর্ডে এইচএসসি ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৮৫২, বহি…
  • ০৬ জুলাই ২০২৬
এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে বিস্ফোরণ
  • ০৬ জুলাই ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য বদরুজ্জামান ভূঁ…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence