অদ্ভুত কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ, খেলা আর না হলে ফল কী হবে

০৯ জুন ২০২৬, ০৮:০৬ PM
 বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ © সংগৃহীত

ঘরের মাঠে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র ১ উইকেট, আর অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ৪৬ বলে করতে হবে ৯৪ রান। তবে এমন সময়েই অদ্ভুত কারণে বন্ধ ম্যাচ। মূলত বজ্রপাতের কারণে থেমে গেছে ম্যাচ, ফলে বাংলাদেশের জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। 

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির নিয়ম অনুযায়ী, বজ্রপাত বা খারাপ আবহাওয়ার কারণে খেলা বন্ধ থাকলে খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেন আম্পায়াররা। বজ্রপাত চলাকালীন এবং তার পর নির্দিষ্ট সময় এক্ষেত্রে সাধারণত শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত খেলা পুনরায় শুরু করা হয় না। 

তবে যদি দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে এবং ওভার কমাতে হয়, তাহলে লক্ষ্য নির্ধারণে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে খেলা মীমাংসিত হয়ে থাকে। এদিকে ডিএলএস পদ্ধতিতে এই মুহূর্তে বাংলাদেশ ৮৬ রানে এগিয়ে রয়েছে। ফলে ডিএলএস আইন অনুযায়ী বাংলাদেশ এই ম্যাচটি অনায়াসেই নিজেদের করে নেবে।

এই ম্যাচের ফলে কীভাবে নির্ধারিত হবে, সেটাই এখন দেখার বিষয়। 

রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন আবু আউয়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এক সেঞ্চুরির পর দুই ডাক, এবার পাতা ফাঁদে পা দিয়ে আউট তামিম
  • ২৩ আগস্ট ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৩ আগস্ট ২০২৬
শুরুতেই বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের শতভাগ ফেল করা ১১ বিদ্যালয়কে শোকজ
  • ২৩ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টি আভাস  
  • ২৩ আগস্ট ২০২৬