অদ্ভুত কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

০৯ জুন ২০২৬, ০৭:২৫ PM
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ বন্ধ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ বন্ধ © সংগৃহীত

ঘরের মাঠে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র ১ উইকেট, আর অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ৪৬ বলে করতে হবে ৯৪ রান। তবে এমন সময়েই অদ্ভুত কারণে বন্ধ ম্যাচ। মূলত বজ্রপাতের কারণে থেমে গেছে ম্যাচ, ফলে বাংলাদেশের জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। 

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির নিয়ম অনুযায়ী, বজ্রপাত বা খারাপ আবহাওয়ার কারণে খেলা বন্ধ থাকলে খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেন আম্পায়াররা। বজ্রপাত চলাকালীন এবং তার পর নির্দিষ্ট সময় এক্ষেত্রে সাধারণত শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত খেলা পুনরায় শুরু করা হয় না। 

তবে যদি দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে এবং ওভার কমাতে হয়, তাহলে লক্ষ্য নির্ধারণে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে খেলা মীমাংসিত হয়ে থাকে। এখন এই ম্যাচের ফলে কীভাবে নির্ধারিত হবে, সেটাই এখন দেখার বিষয়। যদিও এখন পর্যন্ত ৮৬ রানে এগিয়ে আছে বাংলাদেশ। 

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬