উইকেট নিয়ে ইংলিসের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন নাহিদ

০৯ জুন ২০২৬, ০৫:২৪ PM
 নাহিদ রানা ও জশ ইংলিস

নাহিদ রানা ও জশ ইংলিস © সংগৃহীত

নিজের তৃতীয় ওভারেই উইকেটের দেখা পেলেন নাহিদ রানা। দারুণ এক ডেলিভারিতে জশ ইংলিসকে ফেরান তিনি। ২৫ বলে ৩ চারে ১৯ রান করে ফেরেন ইংলিস।

অফ স্ট্যাম্পের বাইরের দিকে করা সেই দ্রুতগতির বলটি (ঘণ্টায় ১৪৭.৯ কিমি) ঠিকভাবে খেলতে পারেননি অজি ভারপ্রাপ্ত অধিনায়ক। ব্যাটের কিনারা ছুঁয়ে বল চলে যায় লিটনের গ্লাভসে। এতে ভেঙে যায় ৫৩ বলের ৪৯ রানের জুটি।

উইকেট নেওয়ার পর নাহিদ ও ইংলিসের মধ্যে কিছুটা বাগ্‌বিতণ্ডাও দেখা যায়, তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন সতীর্থরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৭৪ রান। ক্রিজে আছেন কুপার কনোলির সঙ্গে অ্যালেক্স কেরি।

ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ার স্ট্যাম্প ভেঙে দেন তাসকিন আহমেদ। কিছু বুঝে ওঠার আগেই ভাঙে ওপেনার ম্যাথু স্কটের স্ট্যাম্প। শূন্য রানে সাজঘরে ফেরেন স্কট। 

তাসকিনের পর আঘাত হানেন মুস্তাফিজুর রহমানও। দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে মুস্তাফিজ লেগ বিফোর করেন মার্নাস লাবুশেনকে। আম্পায়ার অবশ্য প্রথমে সাড়া দেন। রিভিউ নিয়ে উইকেট আদায় করে স্বাগতিকরা।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬