এবার আউট শান্ত, বিপদে বাংলাদেশ

০৯ জুন ২০২৬, ০১:৫৩ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

সাইফ হাসানের দ্রুত ফেরার শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে সেট হওয়া দুই ব্যাটার তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর বিদায়ে আবারও চাপে পড়েছে স্বাগতিকরা। মাঝে লিটন দাসও আস্থার প্রতিদান দিতে পারেননি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫২ রান। তাওহীদ হৃদয়ের সঙ্গে ক্রিজে আছেন মোসাদ্দেক। 

ইনিংসের শুরুতেই দ্রুত উইকেট হারালেও তানজিদ তামিমকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছিলেন শান্ত। দুজনে মিলে গড়ে তোলেন ৯০’র বেশি রানের গুরুত্বপূর্ণ জুটি। তানজিদ ফিফটি তুলে নিলেও ইনিংস বড় করতে পারেননি, ৫৪ রান করেই ফেরেন।

তানজিদের বিদায়ের পর লিটন দাসকে নিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন শান্ত। এর মধ্যেই নিজের ফিফটি পূর্ণ করেন তিনি। তবে লিটন বেশিক্ষণ টিকতে পারেননি। ম্যাট রেনশর বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে গিয়ে ব্যর্থ হন তিনি। ফলো থ্রুতে সহজ ক্যাচ নেন রেনশ, ৯ বলে ৭ রান করে আউট হন লিটন।

লিটনের বিদায়ের পর কিছুটা চাপের মধ্যেই খেলছিলেন নাজমুল। শেষ পর্যন্ত তিনিও সাজঘরের পথ ধরেন, ফেরার আগে তার ব্যাট থেকে ৬৭ রান এসেছিল।

এর আগে, ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। নাথান এলিসের করা ওই ওভারের দ্বিতীয় বলটি ছিল অফ স্টাম্পের কাছাকাছি ফুল লেংথ ডেলিভারি, যা পিচে পড়ার পর হঠাৎ বাইরে সরে যায়। ড্রাইভ করতে গিয়ে সাইফের ব্যাটের কানায় লেগে বল উঠে যায় স্লিপে। সেখানে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নেন লাবুশেন।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬