টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

০৯ জুন ২০২৬, ১১:৫৬ AM
দুই অধিনায়কের টস করার মুহূর্ত

দুই অধিনায়কের টস করার মুহূর্ত © সংগৃহীত

১৫ বছর পর আবারও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (৯ জুন) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হয় সকাল ১১টায়। টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস বোলিংয়ের সিদ্ধান্ত নেন। 

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার এই দীর্ঘ প্রতীক্ষিত সিরিজ ঘিরে সমর্থকদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। ২০১১ সালের পর দুই দল আর কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়নি। এরপর আইসিসির তিনটি টুর্নামেন্টে দুই দল একে অপরের মুখোমুখি হলেও বাংলাদেশের জন্য সাফল্য ছিল সীমিত। এর মধ্যে দুটি ম্যাচে হার এবং একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ওয়ানডে জয় এসেছিল ২০০৫ সালে কার্ডিফে।

দলের কম্বিনেশনেও এসেছে কিছু পরিবর্তন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রায় সাড়ে তিন বছর পর তিনি ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন। তিনি সবশেষ ২০২২ সালের আগস্টে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তবে একাদশে সুযোগ পাননি রিশাদ হোসেন। একই সঙ্গে সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম স্কোয়াডের বাইরে রয়েছেন।

বাংলাদেশ এই ম্যাচে তিনজন পেসার নিয়ে মাঠে নেমেছে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা পেস আক্রমণের দায়িত্বে আছেন। দলে দুই স্পিনিং অলরাউন্ডারকে রাখা হয়েছে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

ময়মনসিংহে কলেজশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
  • ০৯ জুন ২০২৬
‘জনগণের টাকা খরচ করা ছাড়াই বিটিভিতে বিশ্বকাপ’
  • ০৯ জুন ২০২৬
সকালে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা, খেলা দেখবেন যে…
  • ০৯ জুন ২০২৬
মে মাসের বেতন নিয়ে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জন্য দুঃসংবাদ
  • ০৯ জুন ২০২৬
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিরোধে আহত যুবক
  • ০৯ জুন ২০২৬
গোপালগঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষে যুবক নিহত
  • ০৯ জুন ২০২৬