বাংলাদেশ সিরিজের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

০৮ জুন ২০২৬, ১০:৩৪ AM
 ট্রাভিস হেড-মিচেল মার্শ

ট্রাভিস হেড-মিচেল মার্শ © সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। আগামীকাল থেকেই দুই দলের মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা। এরপর সমান সংখ্যক তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজও অনুষ্ঠিত হবে। কিন্তু সিরিজ শুরুর একদিন আগেই সফরকারী অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তন আনতে হয়েছে।

দল থেকে ছিটকে গেছেন একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আইপিএল শেষে ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফর থেকে ছুটি নিয়েছেন ট্রাভিস হেড। অন্যদিকে গোড়ালির ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক মিচেল মার্শ। পাকিস্তান সফরেও তিনি একই চোটের কারণে খেলতে পারেননি। সেই ইনজুরি পুরোপুরি না সারায় বাংলাদেশ সিরিজেও তাকে পাওয়া যাচ্ছে না।

এছাড়া পাকিস্তান সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া লেগস্পিনার তানভীর সংঘও দলে নেই। তার জায়গায় প্রথমবারের মতো সাদা বলের দলে সুযোগ পেয়েছেন অফস্পিনার টড মারফি। ট্রাভিস হেড ও মিচেল মার্শের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ম্যাট শর্ট এবং ওলি পিক।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্লে–অফে খেলার কারণে পাকিস্তান সফরে ছিলেন না ট্রাভিস হেড। বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি–টোয়েন্টি স্কোয়াডে তাকে রাখা হলেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলি টি–টোয়েন্টি স্কোয়াডে পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় ব্যবস্থাপনা।

অন্যদিকে মিচেল মার্শ আইপিএলে পাওয়া গোড়ালির চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি। তাই তাকে বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আশা করা হচ্ছিল, তিনি অন্তত সীমিত ওভারের সিরিজে খেলবেন। তবে এখনো তার পুরোপুরি ফিট হওয়া নিশ্চিত নয়।

দলের এই বড় পরিবর্তনের পর পাকিস্তান সফরের মতো বাংলাদেশ সিরিজেও ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জশ ইংলিশ। মিচেল মার্শ টি–টোয়েন্টি সিরিজের আগে ফিট না হলে সেই সিরিজেও নেতৃত্ব দেবেন তিনি।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ (অধিনায়ক), ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, টড মারফি, অলি পিক, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট এবং অ্যাডাম জাম্পা।

টি–টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুহনেম্যান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপে, ম্যাথিউ রেনশ এবং অ্যাডাম জাম্পা।

কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9