এনএসসি কোটায় বিসিবি পরিচালক হলেন যে ২ জন

০৭ জুন ২০২৬, ০৯:৩০ PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ড © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে মোট ২৫ জন সদস্য থাকেন। এর মধ্যে ২৩ জন নির্বাচনের মাধ্যমে আসেন, আর বাকি দুইজনকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নিয়ম অনুযায়ী, বিসিবির কাউন্সিলরদের মধ্য থেকেই এনএসসি এই দুই পরিচালক নির্বাচন করে। এবারের বিসিবি নির্বাচনে এনএসসি মনোনীত পরিচালক হয়েছেন রুহুল আমিন ও সরফরাজ আহমেদ।

রবিবার (৭ জুন) এনএসসির নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়ে এই দুই পরিচালকের মনোনয়ন নিশ্চিত করেন।

বিসিবি নির্বাচনের জন্য এনএসসি সর্বোচ্চ পাঁচজন কাউন্সিলার মনোনীত করতে পারে। সেই তালিকায় সাবেক জাতীয় ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরীর সঙ্গে ছিলেন রুহুল আমিন ও সরফরাজ আহমেদসহ আরও কয়েকজন।

এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচনে এনএসসির পরিচালক মনোনয়ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নিয়ম অনুযায়ী কাউন্সিলার তালিকা থেকেই পরিচালক বাছাই হওয়ার কথা থাকলেও, তখন ভোটের পর দুই কাউন্সিলার পদত্যাগ করেন। পরে তাদের জায়গায় নতুন দু’জনকে কাউন্সিলার করা হয় এবং সেখান থেকেই পরিচালক মনোনয়ন দেওয়া হয়। এ প্রক্রিয়া নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে। পরবর্তীতে একজন পরিচালককে দ্রুত অপসারণও করা হয়।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬