বিসিবির পরিচালক হলেন যে ২৩ জন

০৭ জুন ২০২৬, ০৭:৩৩ PM , আপডেট: ০৭ জুন ২০২৬, ০৭:৩৪ PM
 বিসিবি

বিসিবি © সংগৃহীত

নানা জল্পনা-কল্পনা আর নিরুত্তাপ পরিবেশেই শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন৷ রবিবার (৭ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। পরে প্রায় দুই ঘণ্টাব্যাপী বিরতিহীনভাবে চলেছে ভোট গণনা।

এদিকে, নির্বাচনে অংশ নেওয়া পরিচালকদের একটি বড় অংশই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মূলত ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-২'তে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এর মধ্যে জেলা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন নির্বাচিত হন। এ ছাড়া ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তবে খুলনা বিভাগ থেকে শফিকুল আলম, শান্তনু ইসলাম এবং আব্দুস সালাম নির্বাচনে লড়েন। অন্যদিকে বরিশাল থেকে নির্বাচনে লড়েন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরি। এর মধ্যে খুলনা বিভাগে ১০টি করে ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন শফিকুল ও শান্তনু। আর বরিশাল বিভাগে ৭ ভোটের মধ্যে ৫টি ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর। এ ছাড়া ক্যাটাগরি-৩ থেকে একাই মনোনয়ন দাখিল করে বৈধতা নিয়ে সিরাজউদ্দিন মো. আলমগীর পরিচালক নির্বাচিত হন।

এদিকে, ঢাকার ক্লাব থেকে মনোনয়ন উত্তোলন ও প্রত্যাহার শেষে ১৬ জনের প্রার্থিতা বহাল ছিল। এর মধ্যে পরিচালক পদে আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু, মেজর ইমরোজ এবং সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু নির্বাচনী যুদ্ধে শেষমেশ হেরে গেছেন।

অন্যদিকে ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে জিতেছেন। পরিচালকদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। এ ছাড়া সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির ৬৮ ভোট পেয়েছেন।

এ ছাড়া ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩, রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন। ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়। 

অন্যদিকে হেরে যাওয়া ৪ প্রার্থীর মধ্যে পাপ্পু ৪০ ভোট, আমজাদ ৩২, ফয়জুর ২৩ ও ইমরোজ আহমেদ ২০টি ভোট পেয়েছেন। এর মধ্যে মাত্র এক (০১) ভোটের ব্যবধানে হেরেছেন পাপ্পু।

ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ২৩ জনকে নিয়ে গঠিত হবে বিসিবির প্রাথমিক পরিচালনা পরিষদ। এর সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের ২ জন প্রতিনিধি যুক্ত হয়ে মোট ২৫ সদস্যের পূর্ণাঙ্গ বোর্ড তৈরি হবে।
এরপর এই ২৫ জন সদস্যের ভোটের মাধ্যমে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন। জানা গেছে, আজ রাতের মধ্যেই পরিচালকরা নিজেদের মধ্যে ভোট দিয়ে নতুন সভাপতিকে নির্ধারণ করবেন।

উল্লেখ্য, ৮ মাসের ব্যবধানে ক্রিকেট বোর্ডের দ্বিতীয় নির্বাচন এটি। এর আগে, ২০২৫ সালের ৬ অক্টোবর দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটির নির্বাচন হয়েছিল। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইদিন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটিও গঠন করা হয়েছিল।  

কাশিমপুর কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখ…
  • ১৮ জুলাই ২০২৬
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালে আর্জেন্টিনা-স্পেনের কোন জার্সি পরবে, জানাল ফিফা
  • ১৮ জুলাই ২০২৬
সংস্কারের এক মাসেই ভাঙল ৩৮ লাখ টাকার সড়ক, ক্ষুব্ধ এলাকাবাসী
  • ১৮ জুলাই ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরা : ‘ঘোষণা’ কম, ‘জল মাপা’ই বেশি?
  • ১৮ জুলাই ২০২৬
ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence