শেষ হলো বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ, ফল সন্ধ্যায়

০৭ জুন ২০২৬, ০৪:২৭ PM
বিসিবি নির্বাচন

বিসিবি নির্বাচন © সংগৃহীত

শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই নির্বাচনে রবিবার (৭ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটপ্রধান করেন কাউন্সিলররা। আজ সন্ধ্যা ৬টায় এই ফল ঘোষণা করা হবে।

৮ মাসের ব্যবধানে ক্রিকেট বোর্ডের দ্বিতীয় নির্বাচন এটি। এর আগে, ২০২৫ সালের ৬ অক্টোবর দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটির নির্বাচন হয়েছিল। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইদিন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটিও গঠন করা হয়েছিল।

এদিকে শুরু থেকেই এই নির্বাচনী পরিবেশ বেশ শান্ত। সকাল থেকে তারই প্রমাণ মিলছিল। কেননা, প্রথম ভোট পড়তে সময় লেগেছে প্রায় ৪৫ মিনিট।

অন্যদিকে নির্বাচন ঘিরে স্টেডিয়াম এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং সাধারণ চলাচল কিছুটা নিয়ন্ত্রিত ছিল। যদিও সকাল থেকেই কাউন্সিলর ও পরিচালক পদপ্রার্থীরা কেন্দ্রে আসতে থাকেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও যোগ দেন প্রতিনিধিরা, পাশাপাশি ঢাকার ক্লাব প্রতিনিধিদের উপস্থিতিও দেখা যায়।

এদিকে, নির্বাচনে অংশ নেওয়া পরিচালকদের একটি বড় অংশ ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোর ফল সন্ধ্যার মধ্যেই জানা যাবে।

জেলা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ নির্বাচিত হয়েছেন।

খুলনা বিভাগ থেকে শফিকুল আলম, শান্তনু ইসলাম এবং আব্দুস সালাম নির্বাচনে লড়বেন। এই বিভাগ থেকে ২ জন নির্বাচিত হবেন, যেখানে এগিয়ে শফিকুল এবং শান্তনু। বরিশাল থেকে নির্বাচনে লড়ছেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরি। নির্বাচিত হবেন ১ জন, যেখানে মিজানুর এগিয়ে। ক্যাটাগরি-৩ থেকে একাই মনোনয়ন দাখিল করে বৈধতা নিয়ে সিরাজউদ্দিন মো. আলমগীর পরিচালক নির্বাচিত হয়েছেন।

এদিকে, ঢাকার ক্লাব থেকে মনোনয়ন উত্তোলন ও প্রত্যাহার শেষে ১৬ জনের প্রার্থিতা বহাল রয়েছে। তারা হলেন তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), মীর্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), শানিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁ ক্রিকেট একাডেমি), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব), অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম (ঢাকা ওয়ান্ডরার্স ক্লাব), মেজর ইমরোজ (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)।

এর মধ্যে পরিচালক হওয়ার দৌড়ে তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম, ফায়াজুর রহমান এগিয়ে আছেন।

মেসি ম্যাজিকে মুগ্ধ ট্রাম্প, ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাক…
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে অপপ্রচার: কাবেরী গায়েনসহ দুই শ…
  • ১৮ জুলাই ২০২৬
দেশের আরও এক নতুন পৌরসভা
  • ১৮ জুলাই ২০২৬
ছাত্রলীগের দুই সাবেক নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ব্যা…
  • ১৮ জুলাই ২০২৬
লামিন ইয়ামালকে গোসল করানো সেই বিখ্যাত ছবি নিয়ে যা বললেন মেসি
  • ১৮ জুলাই ২০২৬
দুর্বল লঘুচাপেও উত্তাল সাগর, ৩ নম্বর সতর্কসংকেত— বৃষ্টির আভ…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence