তামিমের মত হওয়ার ইচ্ছে নেই সাকিব আল হাসানের

১৪ মে ২০২৬, ০৩:০৫ PM
অলরাউন্ডার সাকিব আল হাসান ও তামিম ইকবাল

অলরাউন্ডার সাকিব আল হাসান ও তামিম ইকবাল © সংগৃহীত

ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা আমার নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এমনকি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের মতো ক্রিকেট বোর্ডের দায়িত্বেও আসতে চান না বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৪ মে) দেশের একটি বেসরকারি শীর্ষস্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সাকিব আল হাসান।

সাক্ষাৎকারে তামিম ইকবালের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া এবং পরবর্তীতে তার বোর্ডের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে সাকিব বলেন, ‘এখানে সুবিধা-অসুবিধা হওয়ার কিছু আছে বলে মনে করি না। তবে নির্বাচনের পরে একটা বোর্ড এলে তাদের যদি কোনো চিন্তা থাকে তো থাকল কিংবা যদি চিন্তা না থাকে, সেটাও আমি জানব।’

আরও পড়ুন: ভোটার বেড়ে ১২ কোটি ৮৩ লাখ, ৬ মাসে কত বাড়ল?

রাজনীতিতে যুক্ত হওয়ার পর ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে আসার কোনো পরিকল্পনা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘না। আমি মনে হয় আগেও বলছি যে আমার ও রকম ইচ্ছা নেই। খেলা ছাড়ার পর আমার স্পোর্টসের সঙ্গে থাকার কোনো ইচ্ছা নেই বললেই চলে।’

তবে কোচিং বা মেন্টরশিপের মতো ভূমিকায় থাকার সম্ভাবনার কথা উড়িয়ে দেননি এই তারকা ক্রিকেটার। তিনি বলেন, ‘কোচিং করানো বা মেন্টর ধরনের কিছু হলে হয়তো একটা সম্ভাবনা থাকবে। সেটা আমি উপভোগ করব। এ ছাড়া নয়।’

ভবিষ্যতে কোচিং কোর্স করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে সাকিব বলেন, ‘না, কোর্স করার কোনো ইচ্ছা নেই, কোর্স করে কোচ হব না।’

মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬