দুই পেসার নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ, অদ্ভুত ব্যাখ্যা প্রধান নির্বাচকের

১০ মে ২০২৬, ০২:৫১ PM , আপডেট: ১০ মে ২০২৬, ০২:৫৩ PM
নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন

নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলতি মাসেই দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। এর আগে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। সবমিলিয়ে রবিবার (১০ মে) স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। 

তবে অবাক করার বিষয় হলো ঘোষিত দলে দেখা গেছে পেসার মাত্র ২ জন। এ ছাড়া শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা, আর দলে নতুন করে জায়গা পেয়েছেন তাজ নেহার। সঙ্গে বিকল্প পেসার রিতু মনি। 

তবে বিশ্বকাপে মাত্র দুই পেসার কন্ডিশনের কথা মাথায় রেখে, নাকি যথেষ্ট বিকল্প না থাকায় এমন প্রশ্নে শিপন বলেন, ‘এখন বললে আমাকে ছোট করা হবে, জাতীয় দলকে ছোট করা হবে। কিন্তু আমাদের পাইপলাইনের প্রক্রিয়া খুবই ধীর।’

মূলত ইংল্যান্ডের কন্ডিশনে একাদশে একজন পেসার খেলানোর চিন্তা। শিপন বলেন, ‘আমাদের ইচ্ছা আছে ইংল্যান্ডের কন্ডিশনে যদি বল বেশি ঘুরে তাহলে দুই পেস বোলার খেলানোর। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি যা দেখছি ইংল্যান্ডে গ্রীষ্মে বল ওরকম মুভ করে না। উপমহাদেশের মতোই উইকেট হয়ে গেছে।’

শিপন আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা হয়তো ওরকমই থাকবে, এক পেস বোলার আর স্পিনারদের নিয়ে খেলার। যদি বল বেশি ঘুরে, এই সম্ভাবনা আছে। ম্যাচের মাঝখানে অনেক বিরতি আছে, আমাদের রিকভারির সুযোগ থাকবে।’  

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9