নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা বিসিবির

১১ এপ্রিল ২০২৬, ১২:১৬ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১২:৪৪ PM
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের নাম ঘোষণা করা হয়েছে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের নাম ঘোষণা করা হয়েছে © ফাইল ছবি

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এ সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে কিউইরা। ব্ল্যাক-ক্যাপসদের বিপক্ষে এ সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচের জন্য এবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ এপ্রিল) হোম অব ক্রিকেট মিরপুরে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ঘোষিত দলে কোনো চমক নেই। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা বাংলাদেশ দলের সব ক্রিকেটারই জায়গা পেয়েছেন কিউইদের বিপক্ষে সিরিজের স্কোয়াডে। ফলে না হয়েছে কোনো নতুন সংযোজন, না পড়েছে কেউ বাদ। পাকিস্তান সিরিজে প্রত্যাশামতো পারফর্ম করতে না পারলেও আফিফ হোসেন ও সাইফ হাসানদের রেখেই দল ঘোষণা করা হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সাদা বলের সিরিজ আগামী ১৭ এপ্রিল থেকে মাঠে গড়াতে যাচ্ছে। যেখানে ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই দিবারাত্রির ছিল। তবে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে এ সূচিতে পরিবর্তন এনেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। কেবল ওয়ানডে নয়, টি-টোয়েন্টি সিরিজের সূচিতেও পরিবর্তন এসেছে।

প্রাথমিক সূচি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টা থেকে এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। তবে সংশোধিত সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব ম্যাচই হবে দিনের আলোতে। ওয়ানডেগুলো শুরু হবে বেলা ১১টায়, আর টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বেলা ২টা থেকে। 

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড। ঢাকায় পৌঁছানোর পর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে কিউইরা। এরপর ১৭ এপ্রিল শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে, ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। একই মাঠে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

দ্বিতীয় ওয়ানডের পর চট্টগ্রামে যাবে দল দুটি। ২৩ এপ্রিল সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে ২৭ এপ্রিল টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে। 

২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলতে আবার ঢাকায় ফিরবে দল দুটি। ২ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081