ছেলের রোজা নিয়ে গর্ব, শৈশবের স্মৃতিতে ভাসলেন তাসকিন

২১ মার্চ ২০২৬, ০৪:৩৫ PM
পরিবারের সঙ্গে তাসকিন

পরিবারের সঙ্গে তাসকিন © সংগৃহীত

ঢাকায় পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ। শনিবার সকালে রাজধানীর জাকির হোসেন রোডের একটি মাঠে বাবা ও ছেলে তাসফিনকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাসকিন নিজের ঈদের অনুভূতি প্রকাশ করেন এবং শৈশবের ঈদের নানা স্মৃতিচারণ করেন।

যেখানে ঈদের নামাজ পড়েছেন, সেখানেই বোলিংয়ের হাতেখড়ি হয়েছিল জানিয়ে তাসকিন বলেন, ‘আমার জন্ম এখানে, বড় হয়েছিও এখানে। এই জাকির হোসেন মাঠে আমি প্রথম বল হাতে নিই এবং খেলা শিখি। এলাকাবাসী সবাই অনেক ভালোবাসেন, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ। এসব স্মৃতি অন্যরকম।’

৬ বছর বয়সী ছেলে তাসফিন এবার সব রোজা রেখেছে, যে কারণে গর্বিত তাসকিন। উচ্ছ্বাস প্রকাশ করে এই পেসার বলেন, ‘বাবা হিসেবে এটা অনেক গর্বের বিষয়। আমি ওকে প্রায়ই বলছি তুমি টানা ৩০টা রোজা রেখো না, আল্লাহ অবশ্যই তোমাকে কনসিডার করবে তুমি অনেক ছোট। তবে সে ৩০টাই রাখছে। কেউ ডেকে দিবে না এই ভয়ে সেহরির আগে ঘুমাত না।’

তিনি যোগ করেন, ‘ঈদের নামাজের পর মুরব্বি, বড় ভাই, ছোট ভাই সবার সঙ্গে দেখা হয়, এটা আসলে স্পেশাল। আলহামদুলিল্লাহ আমি, আমার বাবা ও ছেলে এবং আরও অনেক মুরব্বী একসঙ্গে ঈদের নামাজ পড়তে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছে আবারও ঈদের নামাজ আদায় করার। খুব ভালো লাগছে।’

দেশ ও মানুষের জন্য দোয়া চেয়ে জাতীয় এই তারকা বলেন, ‘আগামী ঈদে কে থাকবে না থাকবে কার কখন কী হয়...দেশে আগের তুলনায় সব শান্তিপূর্ণ হোক এই কামনা করি। আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবাই অনেক উপভোগ করুক কারণ এই মুহূর্তগুলো অনেক স্পেশাল।’

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬