'আমি কি পরিবারের কাছেও যেতে পারব না', প্রশ্ন বুলবুলের

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ PM
আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম © সংগৃহীত

পারিবারিক জরুরি কাজে অস্ট্রেলিয়ায় গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে তার এই সফরকে ঘিরে গণমাধ্যমের একটি অংশে ভিন্ন ব্যাখ্যা তুলে ধরা হচ্ছে, যা নিয়ে স্পষ্টতই মনঃক্ষুণ্ণ সাবেক এই অধিনায়ক। অসহায় কণ্ঠেই তিনি প্রশ্ন তুলেছেন, “আমি কি পরিবারের কাছেও যেতে পারব না?”

দেশ ছাড়ার বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে মনে করছেন বুলবুল। ব্যাংককে ট্রানজিটে অবস্থানকালে দেশের একটি ক্রিকেটভিত্তিক গণমাধ্যমকে তিনি বলেন, বর্তমানে তিনি থাইল্যান্ডে আছেন এবং সেখান থেকে অস্ট্রেলিয়ায় যাবেন, যেখানে তার পরিবার বসবাস করে। সেখানে একটি জরুরি পারিবারিক কাজ রয়েছে বলেও জানান তিনি।

বুলবুল আরও বলেন, দেশ ছাড়ার আগে বোর্ডের পরিচালকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে এসেছেন। পাশাপাশি যেকোনো প্রয়োজনে অনলাইনে তাকে পাওয়া যাবে বলেও নিশ্চিত করেছেন।

তার ভাষায়, “আমি অফিসিয়ালি বার্তা দিয়ে এসেছি যে আমি সবসময় সক্রিয় আছি। বোর্ডের যেকোনো কাজে আমাকে পাওয়া যাবে। কয়েকটি রোজা করেই আবার দেশে ফিরে আসব।”

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬