‘ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ বেশি প্রাণবন্ত’

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ PM
বাংলাদেশ-ভারত ম্যাচ

বাংলাদেশ-ভারত ম্যাচ © সংগৃহীত

মাঠের বাইরে উত্তেজনা থাকলেও, সাম্প্রতিক বছরগুলোতে ভারত–পাকিস্তান ম্যাচে মাঠের লড়াইটা একপেশেই হয়ে যাচ্ছে। বেশিরভাগ টুর্নামেন্টেই ভারতের অনায়াস জয় নিয়মিত চিত্রে পরিণত হয়েছে।

কলম্বোয় রোববারের ম্যাচেও দেখা গেছে ভারতের একচ্ছত্র আধিপত্য। স্পিন সহায়ক উইকেটে আগে ব্যাট করে ইষাণ কিষাণের ৪০ বলে ৭৭ রানে ভর করে ১৭৫ তোলে ভারত। জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৯ ম্যাচে ৮টিতেই হেরেছে পাকিস্তান। গত বছরের এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জয় পেয়েছিল ভারত। ফলে সূর্যকুমার যাদবের ‘রাইভালরি নেই’ মন্তব্যে সুর মিলিয়েছেন শোয়েব আখতারও।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর কণ্ঠেও একই সুর।

তার মতে, এখন ভারত–পাকিস্তান ম্যাচের চেয়ে বাংলাদেশ–ভারত লড়াইটাই বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয়।

নান্নুর ভাষ্য, “এখন তো মনে হয়, এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশ-ভারতের খেলা এর (ভারত-পাকিস্তানের) চেয়ে বেশি প্রাণবন্ত হয়। আমারও এটা মনে হয় যে, এখন ভারত-পাকিস্তান ম্যাচের থেকে বাংলাদেশ-ভারত ম্যাচের দিকে মানুষের নজর থাকে বেশি। এই বিশ্বকাপে এটা মিস হচ্ছে। তবু আমি মনে করি, ওই খেলার চেয়ে এখন বাংলাদেশের ফোকাসটা বেশি।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকায় ফাঁকা সময় কাটাচ্ছে বাংলাদেশ দল। এই বিরতিতে আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট।

এ নিয়ে নান্নুর ভাষ্য, “অবশ্যই এটা কার্যকরী হবে। অনেকদিন ধরে আমরা পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলছি না। যেহেতু একটা (টুর্নামেন্ট) শুরু করছি এই জায়গা থেকে... ধরুন ২০২৭-এর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শুরু হচ্ছে। তো আমি মনে করি যে, ভালো ক্রিকেটটা দিয়ে আমরা শুরু করছি এবং ভালো স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট আমরা দেখতে পাব।”

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদশ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস সংকট মোকাবিলায় খনন হচ্ছে ১৫০ কূপ: মাহ্দী আমিন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now