অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনালে খেলবেন সাব্বির

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ PM
সাব্বির রহমান

সাব্বির রহমান © সংগৃহীত

আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কোন দুই দল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফাইনালের স্কোয়াডে ডাক পেয়েছেন সাব্বির রহমান।

যদিও এর আগে অদম্য টি–টোয়েন্টি কাপে কোনো একাদশেই জায়গা না পাওয়ায় হতাশা ও অভিমানের সুরেই কথা বলেছিলেন সাব্বির। জাতীয় দলের রাডারের বাইরে থাকা এই ব্যাটার প্রকাশ্যে নিজের আক্ষেপের কথা জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার সুযোগ পেলেন তিনি।

এদিকে ফাইনালে উঠেছে দুর্বার একাদশ ও ধূমকেতু একাদশ। সাব্বির রহমান খেলবেন দুর্বার একাদশের হয়ে। এই দলের নেতৃত্বে আছেন নাজমুল হোসেন শান্ত।

শান্তর নেতৃত্বে দুর্বার একাদশ টুর্নামেন্টজুড়েই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। ফাইনালে সাব্বিরের মতো অভিজ্ঞ ব্যাটারের অন্তর্ভুক্তি দলের ব্যাটিং শক্তি আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে, ফাইনালে দুর্বার একাদশের প্রতিপক্ষ ধূমকেতু একাদশের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের অধিনায়ক লিটন দাস। ধূমকেতু একাদশ গঠন করা হয়েছে মূলত টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াডের আদলে। ফলে অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দলটিকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখা হচ্ছে।

জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য খুলছে আজ, টিকিট বুকিং যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বুয়েটের শ্রদ্ধা
  • ০৬ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৬ আগস্ট ২০২৬
টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, প্রাণ গেল ৭ ব…
  • ০৬ আগস্ট ২০২৬
পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে জবি, পরিচয়পত্র চেক করে ঢুকতে …
  • ০৬ আগস্ট ২০২৬
এক ঘণ্টার মধ্যে তিন কর্মসূচির ঘোষণা জকসু-ছাত্রদল-ঐক্যবদ্ধ জ…
  • ০৬ আগস্ট ২০২৬