শিরোপায় চোখ ম্যাচসেরা খালেদের

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ AM
দুরন্ত একাদশ ও দুর্বার একাদশ

দুরন্ত একাদশ ও দুর্বার একাদশ © সৌজন্যে প্রাপ্ত

অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপে লিগ পর্বের শেষ ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দুর্বার একাদশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরে দুরন্ত একাদশকে ৭ উইকেটে পরাজিত করেছে তারা। টানা দুই ম্যাচ জিতে শিরোপা নির্ধারণী লড়াই নিশ্চিত করেছে দুর্বার। ফাইনালে তাদের প্রতিপক্ষ লিটন দাসের ধূমকেতু একাদশ।

দুরন্তর বিদায় নিশ্চিত করা ম্যাচে বল হাতে নায়ক ছিলেন খালেদ আহমেদ। নিয়ন্ত্রিত ও আগ্রাসী বোলিংয়ে ৪ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি।

দুর্বারের হয়ে ম্যাচসেরা হওয়া খালেদের চোখ এখন শিরোপায়। তার ভাষ্যমতে, ‘সাদা-লাল (উভয়) বলেই আমি সবসময় উপভোগ করি। তাহলে ভেতর থেকে আসে খেলাটা। আমার চেষ্টা থাকে যেন উপভোগ করতে পারি। এখানেও জাতীয় দলের সবাই খেলেছে, (যারা) টি-টোয়েন্টিও খেলে। হয়ত এখন খেলছে না, তবে সবাই অভিজ্ঞ। আমাদের দলও অনেক ব্যালেন্সড। বোলিং লাইনআপ শক্ত, আমার মনে হয়। ৯ ফেব্রুয়ারি ফাইনালে চেষ্টা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার।’

নিজের বোলিং পরিকল্পনা প্রসঙ্গে ডানহাতি এই পেসার বলেন, ‘আমার চেষ্টা ছিল লেংথে হিট করার। সে (জাওয়াদ আবরার) ছোট ছেলে, প্রথম বলে সুন্দর খেলেছে। জিজ্ঞেস করলাম পরের বলেও কেন মারতে গেলা? বলেছে মারতে যাই নাই, আস্তে লেগে চলে গেছে। আমি বললাম যদি এমন বল একটা মারতে পারো পরেরটা মারার মতো না হলে ধরে খেইলো আরকি। লেংথে হিট করাই ছিল প্ল্যান। সে যে রকম ব্যাটার, ওকে এলোমেলো বল করলে মেরে দেবে। তাই স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করার চেষ্টা ছিল।’

ইমার্জিং ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে দুরন্ত’র একাদশ সাজানো হয়েছিল। ভবিষ্যতে তারাও ভালো করবে এমন প্রত্যাশায় খালেদ বলেন, ‘গত ম্যাচে ২ ওভারে ২২ রান খেয়ে (হজম) গেলাম, অনেকে মজা নিয়েছে। আজকে আমি বলে আসছি ভালো খেলব, স্যারকেও (কোচ) বলেছিলাম। ওরা (দুরন্ত) কিন্তু এখনও শিখছে। সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছে, দেখানোর অনেক কিছু ছিল হয়ত পারে নাই। তবে অনেকেই বলেছে সামনে সুযোগ পেলে আরও শক্ত হয়ে আসব। ওদের সাহস অনেক, স্কিলেও ভালো। মাত্র অনূর্ধ্ব-১৯ থেকে এসেছে, এইচপিতে হয়ত যাবে। এখানে স্কিলে ঝালাই করলে সামনে আরও ভালো করবে আরকি।’

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9