বিটিভিতেই অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ দেখার সুযোগ

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ PM
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ-২০২৬

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ-২০২৬ © সংগৃহীত

বিশ্বকাপে টাইগাররা না যাওয়ায় ফাঁকা সময়টায় তিন দলের অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ বেশ জমে উঠেছে। বিসিবির এমন আয়োজন সবার প্রশংসা কুড়াচ্ছে। সরাসরি সম্প্রচার করা এই টুর্নামেন্ট নিয়ে এবার মিলল আরও এক সুখবর। টুর্নামেন্টের শেষ দুই ম্যাচ দেখা যাবে আরও সহজে। কারণ, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে এই ২ ম্যাচ রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভিতেও সরাসরি সম্প্রচার করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৪ ম্যাচের এই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ সরাসরি সম্প্রচার করেছে টি-স্পোর্টস। তবে বাকি দুই ম্যাচ, অর্থাৎ আজ ৭ ফেব্রুয়ারির দুর্বার বনাম দুরন্ত একাদশের ম্যাচ ও ৯ ফেব্রুয়ারির ফাইনাল ম্যাচ টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

টুর্নামেন্টের অন্যরকম আলো ছড়িয়েছে পৃষ্ঠপোষক বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও হোম কেয়ার পণ্যের সর্ববৃহৎ প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। এ ছাড়া ৩ দলের অদম্য কাপ ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে। ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। আজ পারফর্ম করবে মাইলস। আবার মাঠে বসে খেলা দেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা সাপেক্ষে বিনামূল্যে খেলা দেখার সুযোগও রাখা হয়েছে। 

ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবির সকল প্রশাসনিক কার্যক্রম বয়কট করল ক্যাম্পাসের ৩ সাংবাদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল বিজয়ীদের সোনালি ছবিগুলো নিজ হাতে আঁকেন যিনি
  • ০৬ অক্টোবর ২০২৬
মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ০৬ অক্টোবর ২০২৬