লিটনদের কাছে হেরে ‘অদ্ভুত’ অজুহাত আকবরের

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ AM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ AM
অদম্য টি-টোয়েন্টি কাপ

অদম্য টি-টোয়েন্টি কাপ © সৌজন্যে প্রাপ্ত

বিসিবির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পর্দা উঠেছে অদম্য টি-টোয়েন্টি কাপের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়ে আকবর আলির নেতৃত্বাধীন দুরন্ত একাদশ। আগে ব্যাট করে আকবর-রবিনরা ধূমকেতু একাদশকে ১৪৪ রানের লক্ষ্য দিলেও লিটন দাসের ব্যাটিং তাণ্ডবে তা টিকেনি। অধিনায়কের হাফসেঞ্চুরিতে মাত্র ২৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় ধূমকেতু। ম্যাচ শেষে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে হাজির হন দুরন্ত অধিনায়ক আকবর আলি।

হারের কারণ নিজেদের কাঁধে নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই জিততে পারি (সামনে), এখন হারায় উপভোগের ব্যাপারটা কমে গেছে। কিছু ভুল করেছি, যে কারণে ফল ইতিবাচক আসেনি। ভালো অভিজ্ঞতা ছিল। আমরাও এক্সাইটেড ছিলাম। অবশ্যই ভালো একটা ফরম্যাট। অবশ্যই তারা (ধূমকেতু) অভিজ্ঞ দল। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি সেভাবে।’

এই টুর্নামেন্টে রয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার খেলানোর নিয়ম। যেখানে ব্যাটার জাওয়াদ আবরারকে খেলায় দুরন্ত একাদশ। এ নিয়ে আকবর বলেন, ‘একদম প্রথম খেললাম এভাবে। এক্সাইটিং প্রজেক্ট এটা। বিগ ব্যাশ ও আইপিএলে দেখেছি আমরা। অনেকের জন্য প্রথমবার। কিছু কনফিউশন ছিল, তবে ম্যাচের আগে ক্লিয়ার মেসেজ পেয়ে যায় সবাই। ওপেনার হিসেবে জিসান (আলম) এবং (মাহফিজুল ইসলাম) রবিনকে বেছে নিয়েছি আমরা সবাই মিলে। যদি ব্যাটিং কলাপ্স না করত ইকবাল (হোসেন) ইমন ইমপ্যাক্ট হিসেবে নামত বোলার হিসেবে। ১০ ওভারের পর ইকবালকে বলেও রেখেছি, হয়ত তুমি বোলিং করবা। কলাপ্সের পর চেঞ্জ করতে হয়েছে, জাওয়াদকে নামাতে হয়েছে।’

২০-২৫ রান কম দাবিতে তিনি আরও বলেন, ‘তারা (ধূমকেতু) অবশ্যই আমাদের নিয়ে প্ল্যানিং করেছিল। ফল যা হলো দেখতেই পেলেন। ২ ম্যাচ বাকি আছে, যদি শেষ ম্যাচে জিততে পারি ফাইনাল খেলার সুযোগ আছে, ফরম্যাটটাই এমন। আমার মনে হয় শেষ ম্যাচ পর্যন্ত আমরা চেষ্টা করব। মাঝামাঝি গেলে আমরা আশা করছিলাম ১৬৫-৭০ রান হবে। মাঝে আমরা কিছু উইকেট হারিয়েছি। যখন রান করা দরকার তখন উইকেট হারিয়েছি। সেটা না হলে হয়ত ১৭০-৭৫ রান করতে পারতাম।’

ট্যাগ: বিসিবি
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9