যেভাবে সরাসরি দেখবেন অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ PM
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ায় এই সময়টাকে কাজে লাগিয়ে আড়াই কোটি টাকা প্রাইজমানির ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরু হওয়ার আগেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তিন দলের এই টুর্নামেন্ট, যেখানে দেশের সেরা ক্রিকেটাররাই অংশ নিচ্ছেন।

টুর্নামেন্টটি সরাসরি উপভোগ করতে চাইলে নির্ধারিত দিনগুলোতে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হওয়া যাবে। পাশাপাশি ঘরে বসেও খেলা দেখার সুযোগ থাকছে। টেলিভিশনে টি-স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচগুলো। ড্রোনসহ মোট ২৬টি ক্যামেরার মাধ্যমে খেলার প্রতিটি মুহূর্ত দর্শকদের সামনে তুলে ধরা হবে। ম্যাচের পাশাপাশি সম্প্রচারে থাকছে সাংস্কৃতিক আয়োজনও।

৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশ, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুর্বার একাদশ এবং আকবর আলীর নেতৃত্বে দুরন্ত একাদশ-এই তিন দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে।

সূচি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি ধূমকেতু একাদশের মুখোমুখি হবে দুরন্ত একাদশ। ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর প্রতিপক্ষ দুর্বার একাদশ। লিগ পর্বের শেষ ম্যাচ ৭ ফেব্রুয়ারি, যেখানে খেলবে দুর্বার ও দুরন্ত একাদশ। ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এ ছাড়া স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা রেখেছে বিসিবি। শিক্ষার্থীরা ইউনিফর্ম বা আইডি কার্ড দেখিয়ে ক্লাব হাউজ গ্যালারিতে বসে বিনামূল্যে খেলা উপভোগ করতে পারবে।

ব্র্যাকে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
লালন শাহর সৃষ্টি  বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন
  • ১৭ অক্টোবর ২০২৬
বন্ধুদের মারধরের ২ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
  • ১৭ অক্টোবর ২০২৬
বিনা মূল্যে ইন্টার্নশিপ করুন ইউএনডিপিতে, থাকছে মাসিক ভাতা-ন…
  • ১৭ অক্টোবর ২০২৬