সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কোয়াবের উদ্বেগ

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ PM
খালেদ মাসুদ পাইলটের এক সংবাদ সম্মেলনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি

খালেদ মাসুদ পাইলটের এক সংবাদ সম্মেলনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি © সংগৃহীত

সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলটের এক সংবাদ সম্মেলনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই সংবাদ সম্মেলন শেষ করেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। সভাপতি মোহাম্মদ মিঠুনের স্বাক্ষরিত বিবৃতিতে ঘটনাটিকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে কোয়াব।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে আমাদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়, বিশেষ করে এমন একটি পরিবেশে যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মতের অমিল থাকলেও তা প্রকাশ করার ক্ষেত্রে শ্রদ্ধাবোধ ও শিষ্টাচার বজায় রাখার আশা প্রকাশের কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়,  ‘মতভেদ বা কঠিন প্রশ্ন থাকতেই পারে, তবে তা প্রকাশ ও মোকাবিলার ক্ষেত্রে সংযম, পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাগত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব। আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি, ক্রিকেটে কোচ, বোর্ড কর্মকর্তা, সমর্থক এবং ক্রীড়া সাংবাদিকদের মর্যাদা ও সম্মান সমানভাবে গুরুত্বপূর্ণ।’

ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার প্রত্যাশায় কোয়াব আরও জানায়, ‘আশা করি সংশ্লিষ্ট সবাই এই ঘটনা থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে আলোচনায় আরও দায়িত্বশীল, সম্মানজনক ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট হবেন। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যেতে পারে–এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।’

ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় গরুর পেঁপেগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এবার গোলাম আজমের জুতাপেটার ছবি টাঙালেন ছাত্র ফেডারেশন নেতা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাব সদস্যের বিরুদ্ধে চলাচলেরে রাস্তা বন্ধ করা ও ভয়ভীতি দ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঘাটে পড়ে ছিল দুই জোড়া স্যান্ডেল, পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now