দেশের ক্রিকেটের উন্নয়নের রূপরেখা জানাল বিসিবি

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ PM
বিসিবি

বিসিবি © সংগৃহীত

দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কাঠামো উন্নয়ন ও সামগ্রিক পরিকল্পনা নিয়ে গতকাল (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় তৃণমূল পর্যায়ের ক্রিকেট শক্তিশালী করা, বয়সভিত্তিক দলগুলোর উন্নয়ন, দীর্ঘমেয়াদি কোচিং কার্যক্রম এবং খেলোয়াড় তৈরির প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আজ (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সভার বিস্তারিত তুলে ধরেছে বিসিবি।

বিবৃতিতে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি জানিয়েছে, তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের বর্তমান কাঠামো পর্যালোচনা করা হয়েছে এই সভায়। এই দুই ধরনের ক্রিকেটের কার্যকারিতা মূল্যায়নের পাশাপাশি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করা হয়। বিশেষ করে বয়সভিত্তিক ক্রিকেটের সিলেকশন প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং বয়স যাচাই পদ্ধতি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়, যাতে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায়। 

বিসিবি জানিয়েছে, আলোচনায় কোচদের জন্য প্রণোদনা ব্যবস্থা চালু করা নিয়ে প্রস্তাব দেওয়া হয়। যারা নিজ নিজ ক্ষেত্রে সফলভাবে খেলোয়াড় বিকশিত করতে পারবেন, তাদের জন্য এই প্রণোদনা চালু করার কথা রয়েছে। এ ছাড়া দেশজুড়ে ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের একটি বিস্তৃত ডাটাবেজ তৈরির গুরুত্ব তুলে ধরা হয়, যা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পারফরম্যান্স ট্র্যাকিংয়ে সহায়ক হবে। বিভাগীয় ও জেলা পর্যায়ের কোচদের বেতন কাঠামো নিয়েও আলোচনা হয়েছে বিসিবির সভায়। কোচদের পেশাগত উন্নয়ন ও অগ্রগতির জন্য সুস্পষ্ট ও কাঠামোবদ্ধ ক্যারিয়ারের পথ নির্ধারণের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন তারা।

বিসিবি আরও জানিয়েছে, কোচদের প্রশিক্ষণ ও গেম এডুকেশন কারিকুলাম পুনর্বিবেচনা ও হালনাগাদ করতে একটি কারিকুলাম রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এর বাইরে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের জন্য একটি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রোগ্রাম চালু করার প্রস্তাব এসেছে, যা সামগ্রিক কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হবে। 

এই সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, খালেদ মাসুদ পাইলট, খান আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু, টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু এমাম মোহাম্মদ কাওসার, জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, বিসিবির সিনিয়র কোচ মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম, নির্বাচক হাসিবুল হোসেন, জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বিসিবি হাই-পারফরম্যান্স ইনচার্জ জামাল উদ্দিন বাবু এবং নারী ক্রিকেট ইনচার্জ হাবিবুল বাশার উপস্থিত ছিলেন। 

ট্যাগ: বিসিবি
আজ প্রাথমিক শিক্ষা পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী
  • ১৫ জুলাই ২০২৬
ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণে নজর থাকবে যেসব তারকার ওপর
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দিবে আবুল খায়ের গ্রুপ 
  • ১৫ জুলাই ২০২৬
ছাত্রশিবির নেতাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ, মধ্যরাতে মুক্তি
  • ১৫ জুলাই ২০২৬
ইউসিবি ব্যাংকে জনবল নিয়োগ, বয়স ৪০ হলেও করতে পারবেন আবেদন
  • ১৫ জুলাই ২০২৬
দেশের প্রায় অর্ধেকই তরুণ, কর্মক্ষমদের প্রায় ৪ কোটি এখনো কর্…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence