বিশ্বকাপের বদলে নতুন টুর্নামেন্ট বিসিবির, বিনা টিকিটে দেখার সুযোগ শিক্ষার্থীদের

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ PM
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট-২০২৬

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট-২০২৬ © সংগৃহীত

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে স্কুল-কলেজ শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। যেখানে ৬ ও ৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে আরও দুটি ম্যাচ গড়াবে এবং ৯ ফেব্রুয়ারি গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। এই ম্যাচগুলো দেখতে টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এজন্য স্কুল-কলেজের নির্ধারিত পোশাক পরে আসতে হবে অথবা নিজেদের সঙ্গে রাখতে স্কুল-কলেজের আইডি কার্ড। বিনা টিকিটে খেলা দেখতে আগ্রহী শিক্ষার্থীরা শুধু ক্লাব হাউস গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে প্রতিদিন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা বিনা টিকিটে খেলা দেখতে পারবে। আগ্রহী স্কুল-কলেজ শিক্ষার্থীদের স্কুল/কলেজ ড্রেস পরে কিংবা স্কুল/কলেজের আইডি কার্ড সঙ্গে আনতে হবে।’

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এর ফলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। বিশ্বকাপ দলে থাকা ও জাতীয় দলের আশপাশের ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ দিতে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজন করছে বিসিবি।

তিন দলের এই টুর্নামেন্টে অংশ নেবে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের অধিনায়ক লিটন দাস, দুর্বার একাদশের নেতৃত্বে থাকবেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়ক যুব বিশ্বকাপজয়ী আকবর আলী। টুর্নামেন্টের ম্যাচ ও প্রাইজমানি মিলিয়ে ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছে বিসিবি।

এদিকে কোচিং বিভাগও তারকাসমৃদ্ধ প্যানেল। ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, তার সহকারী থাকবেন মোহাম্মদ আশরাফুল, দুর্বার একাদশের কোচিং প্যানেলে আছেন প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও সহকারী কোচ তুষার ইমরান আর দুরন্ত একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ আলম।

এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু করা হচ্ছে, যা ম্যাচের কৌশল ও পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে বিসিবি। এদিকে দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে ম্যাচের আগে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু হবে পরিবেশনা, এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে দিনের খেলা। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারি ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১,০০০ টাকা। 

খসে পড়ছে ছাদের পলেস্তারা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা
  • ১৫ জুলাই ২০২৬
নোবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ই-কার
  • ১৫ জুলাই ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে দাঁড়ালেন আন্দোলনকারী…
  • ১৫ জুলাই ২০২৬
লক্ষ্মীপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে শিক্ষা…
  • ১৫ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞা…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence