টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

২৫ জানুয়ারি ২০২৬, ০১:৪৬ PM
পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তান ক্রিকেট দল © সংগৃহীত

আসন্ন টি–টুয়েন্টি বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্যেই টুর্নামেন্টটির জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমান আগারকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দল ঘোষণা করা হয়েছে। 

রবিবার (২৫ জানুয়ারি) সকালে লাহোরে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ। 

পাকিস্তানের বিশ্বকাপ দল:
সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদী, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

ঘোষিত দলে থাকা অধিনায়ক সালমান, ফাহিম আশরাফ, খাজা নাফি, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক প্রথমবারের মতো বিশ্বকাপের দলে ডাক পেলেন। 

উল্লেখ্য, পাকিস্তান বিশ্বকাপে লড়বে গ্রুপ ‘এ’তে। সেখানে সঙ্গী হিসেবে ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্রকে পাচ্ছে তারা। বিশ্বকাপের উদ্বোধনী দিনে ৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ম্যাচে সালমানের দলের প্রতিপক্ষ ভারত।

প্রসঙ্গত, নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়েছে। এ ঘটনায় আইসিসির দ্বিমুখী নীতির সমালোচনা করে গতকাল বিকেলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সরকারের সঙ্গে আলোচনা করে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের দল ঘোষণা করল পিসিবি।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9