বিপিএলের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন নবিপুত্র ইসাখিল

১৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ PM
হাসান ইসাখিল

হাসান ইসাখিল © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরির নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের তরুণ তারকা হাসান ইসাখিল। মাত্র ১৯ বছর ১৭৪ দিন বয়সে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে এই তালিকার শীর্ষে উঠেছেন তিনি।

গ্রুপ পর্বের শেষ দিকে এসে নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে নিজের নাম ইতিহাসের পাতায় লেখান মোহাম্মদ নবিপুত্র ইসাখিল। এদিন ইনিংসের শুরুতে ধীরগতিতে খেললেও হাফ-সেঞ্চুরির পর রীতিমতো বিধ্বংসী হয়ে ওঠেন ও ৭০ বলে পূর্ণ করেন সেঞ্চুরি।

এই কীর্তির মাধ্যমে বিপিএলের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে আগের রেকর্ড ভেঙেছেন ইসাখিল। এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ, ২০ বছর ৯৭ দিন বয়সে বিপিএলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

এই তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ২১ বছর ১৩৯ দিন বয়সে শতক করেছিলেন তিনি। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন বাংলাদেশের আরও দুই তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় (২৩ বছর ৬৭ দিন) এবং তানজিদ হাসান তামিম (২৩ বছর ৮১ দিন)।

বিপিএলে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করা ক্রিকেটাররা হলেন: 

১৯ বছর ১৭৪ দিন: হাসান ইসাখিল
২০ বছর ৯৭ দিন: আহমেদ শেহজাদ
২১ বছর ১৩৯ দিন: নাজমুল হোসেন শান্ত
২৩ বছর ৬৭ দিন: তাওহীদ হৃদয়
২৩ বছর ৮১ দিন: তানজিদ হাসান তামিম

চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬
মুত্রথলির ক্যান্সার, সতর্ক হবেন যেসব লক্ষণ দেখলে
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনার নির্দেশে পাহাড় ভাঙতে রাজি আছি’— সাবেক প্রতিমন্ত্রীর …
  • ২৩ অক্টোবর ২০২৬
ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিআইইউ ছাত্রশক্তির আসন্ন কমিটিতে আলোচনায় যারা
  • ২৩ অক্টোবর ২০২৬