কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি পরিচালক নাজমুল

১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ PM
এম নাজমুল ইসলাম

এম নাজমুল ইসলাম © সংগৃহীত

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হলেও নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি কোনো উত্তর দেননি বলে নিশ্চিত করেছেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান।

গণমাধ্যমে তিনি বলেন, 'আমার সঙ্গে এখনও কথা হয়নি। বিসিবিতে গিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে এখন পর্যন্ত উনার (নাজমুল) কাছ থেকে উত্তর পাইনি।'

এর আগে তামিম ইকবালকে নিয়ে মন্তব্য ও ক্রিকেটারদের পারিশ্রমিক-সাফল্য নিয়ে বক্তব্যে তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল। তার মন্তব্যের প্রতিবাদে সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দেন ক্রিকেটাররা, ফলে ১৫ জানুয়ারি বিপিএলের একটি ম্যাচও মাঠে গড়ায়নি। এই পরিস্থিতিতে তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় বিসিবি।

বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শর্তসাপেক্ষে খেলায় ফেরেন ক্রিকেটাররা। তবে নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। এদিকে কারণ দর্শানোর নোটিশের জবাব না পাওয়ায় পরবর্তী পদক্ষেপ নিতে আইনগত দিক পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়াজুর রহমান।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬