পরিচালক নাজমুল শোকজের জবাব না দিলে যা করবে বিসিবি

১৬ জানুয়ারি ২০২৬, ০১:৫৪ PM
নাজমুল ইসলাম

নাজমুল ইসলাম © ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে গতকাল (বৃহস্পতিবার) সারাদিনই তোলপাড় ছিল ক্রিকেটাঙ্গন। তবে দিনভর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলতে পারেনি বিসিবি। রাতে সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও এম নাজমুলের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।

এই পরিস্থিতিতে নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে জবাব না এলে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট করেন মিঠু। তার ভাষ্যমতে, ‘তাকে তার কমিটি (অর্থ কমিটির চেয়ারম্যান) থেকে অপসারণ করা হয়েছে। আমরা তো গঠনতন্ত্রের অধীনে চলি। প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। এজন্য সময় দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টা। সেই সময়সীমা ১৭ জানুয়ারি দুপুরে শেষ হবে, তার জবাব দেওয়ার (সুযোগ ততক্ষণ পর্যন্ত)।’

নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী করণীয় প্রসঙ্গে বিসিবির এই পরিচালক, ‘এরপর এটা ডিসিপ্লিনারি কমিটিতে যাবে। একদম গঠনতন্ত্রে লেখা আছে। ডিসিপ্লিনারি কমিটি তাদের প্রক্রিয়ায় আগাবে। এর মধ্যে আমরা চেষ্টা করেছি উনার সঙ্গে সারাদিন যোগাযোগ করতে। আমরা চেয়েছিলাম (তাকে) আজকে এখানে আনার জন্য। কিন্তু উনার সঙ্গে যোগাযোগ করা যায়নি।’

৪৮ ঘণ্টার নির্ধারিত সময় শেষ হলেও যদি জবাব না আসে তখন কী হবে?এমন প্রশ্নে মিঠু জানান, ‘লাপাত্তা থাকলে… (জবাব) না দিলে, তার মানে আপনি জানেন… আদালতে যদি মামলা করা হয়, আপনি যদি হাজিরা না দেন, এটার ফল তো আমার ব্যাখ্যা করার দরকার নেই।’

মিঠু আরও বলেন, ‘আমাদের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হচ্ছে মিতু (ফায়াজুর রহমান)। তার সঙ্গেও আমরা কথা বলেছি। আমরা নিয়ম অনুসরণ করব। উনি (নাজমুল ইসলাম) জবাব না দিলে, এটার ফল তো উনাকে ভোগ করতে হবে।’

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬