দর্শকদের উদ্দেশ্যে যে বার্তা বিসিবির

১৫ জানুয়ারি ২০২৬, ০৫:১২ PM
বিসিবি

বিসিবি © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের খেলা আজ (১৫ জানুয়ারি) শুরুর কথা ছিল। তবে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের পূর্ব ঘোষিত ‘সব ধরনের ক্রিকেট বয়কট’ কর্মসূচির অংশ হিসেবে আজকের ম্যাচও বয়কট করেছেন তারা। ফলে নির্ধারিত সময়ে দিনের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি।

দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা ছিল নোয়াখালী এক্সপ্রেসের। দুপুর সাড়ে ১২টায় টস হওয়ার কথা থাকলেও কোনো ক্রিকেটার মাঠে উপস্থিত হননি। তবে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দেখা যায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রাকিবুল হাসানসহ কয়েকজন শীর্ষ পরিচালককে।
এদিকে খেলা শুরু না হলেও গ্যালারিতে কিছু দর্শক প্রবেশ করেছিলেন, আর অনেক দর্শক গেইটের বাইরে অপেক্ষা করছিলেন। তবে ক্রিকেটাররা মাঠে না আসায় খেলা আয়োজন করা সম্ভব হয়নি। এক্ষেত্রে দর্শকদের বোঝাতে জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা প্রদর্শন করা হয়।

বিসিবি লিখেছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুঃখের সঙ্গে জানাচ্ছে যে আজকের চট্টগ্রাম রয়‍্যালস ও নোয়াখালী এক্সপ্রেস দলের মধ্যকার ম্যাচটি অনিবার্য কারণবশত বিলম্বিত হয়েছে। এতে দর্শকদের যে অসুবিধা হয়েছে, তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তরিকভাবে দুঃখিত এবং সকল দর্শককে অনুরোধ করছি ধৈর্য ধারণ করে আসনে অবস্থান করতে, কারণ ম্যাচটি যত দ্রুত সম্ভব শুরু করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।'

এ পরিস্থিতির পেছনে মূল কারণ এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে কোয়াবের কঠোর অবস্থান। এর আগে তামিম ইকবালকে ভারতের দালাল বলে ফেসবুকে সমালোচিত হন এবং বিশ্বকাপ না খেলার ক্ষেত্রে ক্রিকেটারদের ক্ষতিপূরণের বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। 

এ নিয়ে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই এভাবে কথা বলতে পারেন না। এম নাজমুল পদত্যাগ না করলে ক্রিকেটাররা কোনো খেলা খেলবেন না। 

ট্যাগ: বিসিবি
অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬