অনুমতি ছাড়া রুমে ঢুকে ফোন তল্লাশি, ক্ষুব্ধ গুরবাজ

০৯ জানুয়ারি ২০২৬, ০৯:১০ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ PM
গুরবাজ

গুরবাজ © সংগৃহীত

বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবি অ্যান্টি করাপশন ইউনিটের (আকু) বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। শুক্রবার (৯ জানুয়ারি) দলটির টিম হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে একের পর এক অভিযোগ তুলে ধরেন তিনি। বিশেষ করে আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের রুমে আকুর জিজ্ঞাসাবাদ নিয়েও প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন ঢাকার সিইও।

এ নিয়ে আতিক ফাহাদ বলেন, ‘আজকে (শুক্রবার) সকালের একটা ঘটনার কথাই বলি আমাদের একজন বিদেশী খেলোয়াড়, গুরবাজ। সকাল ৭/৮টার দিকে ঘুমিয়েছে সে। ওই সময় তার রুমের মধ্যে হুট করে কয়েকজন এসে ঢুকে পড়ে৷ সেটা টিম ম্যানেজার বা খেলোয়াড় কাউকেই জানায়নি, শুধু দরজায় নক করছে আর ঢুকে পড়ছে।’

গুরবাজ এতে ক্ষুব্ধ উল্লেখ করে আতিক বলেন, ‘গুরবাজ এসে বললো কি হচ্ছে এটা? সে ১০/১৫ মিনিট ধরে সংশয়ে ছিল যে কি হচ্ছে! কারণ তার কাঁচা ঘুম সে বুঝছিল না কি হচ্ছে। পরে জানা যায় তারা অ্যান্টি করাপশনের লোকজন। তারা গুরবাজের মোবাইল চেক করলো বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলো।’

পুরো ঘটনায় হতবিহ্বল গুরবাজ এ বিষয়ে বিস্তারিত জানতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন বলেও জানান আতিক ফাহাদ।

এ নিয়ে আতিক বলেন, ‘আকুর লোকজন যাওয়ার পর গুরবাজ আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিটকে কল দিয়ে জিজ্ঞেস করলো যে এভাবে কি জিজ্ঞাসাবাদ করতে পারে কিনা অ্যান্টি করাপশন। পরে আফগানিস্তান আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিট থেকে তাকে বললো অবশ্যই প্রথমে ম্যানেজারকে জানাতে হবে ম্যানেজার প্লেয়ারকে জানিয়ে সময় নিবে। এরপর খেলোয়াড় সময় দেওয়ার পর পরে তাকে জেরা করতে পারে।’

ঢাকার সিইও আরও বলেন, ‘এই যে একটা প্লেয়ারকে এভাবে রুমে গিয়ে আপনার আগে থেকে না জানিয়ে বিরক্ত করা এটা আইসিসিও সমর্থন করবে না। গুরবাজ আমাকে পরে বলছে যদি এই ধরণের পরিস্থিতি হলে তো আর এখানে খেলতে আসতে পারবে না।’

কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬
গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬