ম্যাচসেরা হয়েও আক্ষেপে পুড়ছেন জয়

০৮ জানুয়ারি ২০২৬, ০১:৪০ PM
মাহমুদুল হাসান জয়

মাহমুদুল হাসান জয় © সংগৃহীত

‘টেস্ট ব্যাটার’ তকমা অনেকদিন ধরেই মাহমুদুল হাসান জয়ের পরিচয়ের বড় অংশ। এমনকি ওয়ানডে দলেও তার নাম খুব একটা আলোচনায় আসে না। কিন্তু বুধবার (৭ জানুয়ারি) বিপিএলের মঞ্চে সেই পরিচয়ের গণ্ডি ভেঙে দেন ডানহাতি এই ব্যাটার। ৩ চার ও ৪ ছক্কায় সাজানো তার ৪৪ রানের বিধ্বংসী ইনিংসেই বড় সংগ্রহ পায় চট্টগ্রাম। 

এই ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জয়ের হাতেই উঠেছে। তবে ব্যক্তিগতভাবে পুরোপুরি তৃপ্ত নন তিনি। ম্যাচ শেষে আক্ষেপ ঝরেছে হাফ-সেঞ্চুরি না ছুঁতে পারার কারণে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জয় বলেন, ‘আসলে আমি যখন ব্যাটিংয়ে যাই মনে হয়েছে ভালো উইকেট, মারলে হয়তোবা লাগবে, চেষ্টা করেছি খারাপ বলে শট খেলার। যেভাবে চেয়েছি হয়ে গেছে আরকি।’

টি-টোয়েন্টিতেও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করে জয় বলেন, ‘চেষ্টা তো থাকবেই পেশাদার ক্রিকেটার হিসেবে সব জায়গায় খেলার। এখন বিপিএল চলছে চেষ্টা করছি ভালো করার। মাঝেমধ্যে নির্দিষ্টভাবে কাজ করা হয়। এনসিএল টি-টোয়েন্টিতে ভালো গিয়েছে। চেষ্টা করেছি ফ্লো ধরে রাখার। হ্যাঁ (ফিফটি না পাওয়ার আক্ষেপ আছে), অনেক ভালো উইকেট ছিল, যদি ইনিংসটা বড় হতো আমার এবং দলের জন্য ভালো হতো। হয়তো ২০০+ হয়ে যেতে পারত।’

শেষ দিকে খালেদের ঝোড়ো ব্যাটিং নিয়ে জয় বলেন, ‘কিছুটা সারপ্রাইজ করে দিয়েছিল খালেদ ভাই। আমাদের মেইন বোলার তানভীর (ইসলাম), শরিফুলকে (ইসলাম) ছয় মেরে দিয়েছে। একটু তো সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। অতটা চাপ ফিল হয়নি। তানভীর আমাদের প্রমাণিত বোলার। বিপিএলে সেরা পারফরমারদের মধ্যে একজন।’ 

বীকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্ব মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে জনসচেতনতায় একযোগে চিকিৎসক-শ…
  • ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শে…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচার…
  • ১৬ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের লাইব্রেরিতে তিন…
  • ১৬ অক্টোবর ২০২৬