সুপার ওভারে রংপুরকে হারাল রাজশাহী

০১ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ PM
রাজশাহী-রংপুর ম্যাচ

রাজশাহী-রংপুর ম্যাচ © সংগৃহীত

জয়ের জন্য রংপুর রাইডার্সের সামনে সহজ সমীকরণ ছিল। কিন্তু রিপনের করা ওভারটিতে ৭ রান নিতে পারেনি রাইডার্সরা। বিপরীতে ৩ উইকেট খুইয়ে সুপার ওভারে ম্যাচ নিয়ে যায় তারা। কিন্তু সুপার ওভারে সুযোগ হাতছাড়া করেনি রাজশাহী। আবারও রিপনের দাপুটে বোলিংয়ে ৬ রানে রাইডার্সদের গুড়িয়ে সহজ জয় নিশ্চিত করেছে তারা। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করেছিল রাজশাহী। জবাবে ইনিংসের শেষ ওভারে গিয়ে ৭ রানের সমীকরণ মিলিয়ে সহজ জয় নিশ্চিত করতে পারেনি রংপুর। পরে সুপার ওভারে গড়ায় ম্যাচ। সেখান থেকে রংপুরের ৬ রানের জবাবে জয় তুলে নেয় রাজশাহী।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেলেও নাজমুল হোসেন শান্ত ও সাহিবজাদা ফারহানের দৃঢ় ব্যাটিংয়ে ইনিংসের নিয়ন্ত্রণ নেয় রাজশাহী ওয়ারিয়র্স। ৬ বলে ২ রান করে তানজিদ তামিম দ্রুত ফিরলেও, শান্তকে সঙ্গী করে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ফারহান। দুজনের সাবলীল ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে আর কোনো বিপদ হয়নি।

পাওয়ারপ্লের পরও শান্ত–ফারহানের আধিপত্য চলতে থাকে। নিয়মিত বাউন্ডারিতে স্কোরবোর্ড সচল রাখেন দুজনই। তবে দলীয় ১০৫ রানে অপ্রত্যাশিত রানআউটে শান্ত ফিরতেই পুরো ইনিংসে ভাটা পড়ে। অধিনায়কের বিদায়ের পর মিডল অর্ডার ব্যাটাররা কেউই ইনিংস টেনে নিতে পারেননি। মুশফিকুর রহিম ও মোহাম্মদ নওয়াজরা শুরু পেলেও তা বড় করতে ব্যর্থ হন। ফলে ১০৫ থেকে ১৪৩ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে রাজশাহী।

শেষদিকে আর বড় কোনো জুটি গড়ে না ওঠায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানেই থামে রাজশাহীর ইনিংস।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9