বিপিএলের নতুন সূচি প্রকাশ, চট্টগ্রামে নেই ম্যাচ

৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ PM
বিপিএলের লোগো

বিপিএলের লোগো © সংগৃহীত

বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে, চট্টগ্রামে কোনো ম্যাচ হবে না। যেখানে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১২ জানুয়ারি পর্যন্ত ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জানুয়ারি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্ব শুরু হবে।

নতুন সূচি অনুযায়ী, মিরপুরে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে, এর মধ্যে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালও রয়েছে। ঢাকা পর্ব ১৫ জানুয়ারি শুরু হবে, এর মধ্যে ১৯ জানুয়ারি এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার, আর ফাইনাল হবে ২৩ জানুয়ারি। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অবস্…
  • ২৫ অক্টোবর ২০২৬
গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ, ৪ বন্দরে …
  • ২৫ অক্টোবর ২০২৬
আড়াই কোটির সিনেমায় যুক্ত হতে চাননি কোনো প্রযোজক, সেটিই আয় ক…
  • ২৫ অক্টোবর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ২৫ অক্টোবর ২০২৬
সোনালী ব্যাংকের মজুরিভিত্তিক ড্রাইভারদের চাকরি ১৬তম গ্রেডে …
  • ২৫ অক্টোবর ২০২৬
টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৫ অক্টোবর ২০২৬