সাকিবের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তাসকিন

২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ PM
তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান

তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান © সংগৃহীত

প্রায় দেড় বছরের বেশি সময় ধরে দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত নন সাকিব আল হাসান। রাজনৈতিক বাস্তবতায় আপাতত দেশে ফেরার সম্ভাবনাও নেই তার। ফলে সময়টা তিনি কাটাচ্ছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে। সম্প্রতি আইএলটি–টোয়েন্টিতে খেলতে গিয়ে সাকিবের সঙ্গে দেখা হয়েছিল জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের।

বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততা শেষ করে সোমবার (২৯ ডিসেম্বর) বিপিএলে নিজের দল ঢাকা ক্যাপিটালসের শিবিরে যোগ দিয়েছেন তাসকিন।

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘সাকিব ভাইয়ের সাথে দুদিন টি-টেনে আর আইএল এ দুইদিন দেখা হয়েছিল। তো সাকিব ভাইদের টিম আবুধাবিতে ছিল। আমরা তো দুবাইয়ে ছিলাম পরে মাঠের বাইরে আর দেখা হয় নাই। কিন্তু যতটুকু দেখা হয়েছে কথা হয়েছে অনেকদিন পরে ভালো লাগছে।’

সাকিবের ফিটনেস প্রসঙ্গে তাসকিন বলেন, ‘ফিটনেস ওয়াইজ আসলে দেখেন আসলে একটা সার্টেন টাইমে গিয়ে টু বি অনেস্ট সাকিব ভাইয়ের এখন ফিটনেসের থেকেও বড় জিনিস গেম অ্যাওয়ারনেসটা। যেটা অনেক ইম্প্যাক্ট পড়ে যে কোনো টিমের জন্য। অনেক এক্সপেরিয়েন্স। হ্যাঁ, ৪০০ এর উপরে টি-টোয়েন্টি ম্যাচ খেলা একজন প্লেয়ার। তো এটা আসলে যেকোনো টিমের জন্যই পজিটিভ সাইড। আমি যদিও বাংলাদেশ টিমে এটা তো আমার কন্ট্রোলে নাই। কিন্তু উনার মতো প্লেয়ারকে সবাই টিমে পেতে চায়।’

ঢাকার প্রথম ম্যাচে ছিলেন না তাসকিন। এ নিয়ে নানা গুঞ্জন উঠেছিল। তবে তাসকিনের ভাষ্য, ‘এ নিয়ে আপনারা ভুল তথ্য পেয়েছেন হয়তো। আসলে ৪২ দিন পর দেশে ফিরে দেখি আমার ছেলে অসুস্থ। তখন টিম ম্যানেজমেন্টকে জানাই যে এক ম্যাচ পরে যোগ দেব।’ 

স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9