এবার একসঙ্গে ৩ পাকিস্তানি তারকাকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়্যালস

২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ PM
চট্টগ্রাম রয়্যালস

চট্টগ্রাম রয়্যালস © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর আগের দিন নানা নেতিবাচক কারণে আলোচনায় থাকলেও মাঠে নেমেই ইতিবাচক বার্তা দেয় চট্টগ্রাম রয়্যালস। নিজেদের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করে তারা। পরের ম্যাচ রংপুর রাইডার্সের বিপক্ষে ২৯ ডিসেম্বর নামছে বন্দরনগরীর দলটি।

এদিকে পর্যাপ্ত বিদেশি ক্রিকেটার না থাকায় প্রথম ম্যাচে মির্জা তাহির বেগ ও মাসুদ গুরবাজকে একাদশে রেখেই খেলতে নেমেছিল চট্টগ্রাম। যদিও শক্ত পারফরম্যান্সে জয় তুলে নিতে কোনো সমস্যাই হয়নি।

এবার এরই মধ্যে আরও তিন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়্যালস। পাকিস্তানের আসিফ আলীর পাশাপাশি আমের জামাল ও হাসান নাওয়াজ দলটির হয়ে বিপিএল খেলতে আসছেন।

আসিফ আলী ও আমের জামালের আগে থেকেই বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০২০ আসরে আসিফ ঢাকা প্লাটুনের হয়ে খেলেছিলেন, আর পেসার আমের জামাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে মাঠ মাতিয়েছেন। তবে ব্যাটার হাসান নাওয়াজের জন্য বিপিএলে প্রথম অভিজ্ঞতা হবে এটি।

চট্টগ্রাম রয়্যালস: শেখ মেহেদী, তানভির ইসলাম, মির্জা তাহির বেগ, আসিফ আলী, হাসান নাওয়াজ, আমের জামাল, নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর, সাদমান ইসলাম।

১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচা…
  • ২৯ জুলাই ২০২৬
‘ঢাকা সেন্ট্রালে স্থানান্তর নয়, ঢাবির অধীনেই পড়াশোনা শেষ কর…
  • ২৯ জুলাই ২০২৬
ঢাবিতে জলাধার পরিষ্কার বৃক্ষরোপণে ছাত্রদল নেতা প্রিন্স
  • ২৯ জুলাই ২০২৬