মাঝপথেই বিপিএল ছাড়ছেন ৭ পাকিস্তানি ক্রিকেটার, নেপথ্যে কী?

২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ PM
পাকিস্তানি ক্রিকেটার

পাকিস্তানি ক্রিকেটার © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর চলাকালেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৭ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ডাম্বুলায় অনুষ্ঠেয় এই সিরিজের প্রভাব বাংলাদেশের ঘরোয়া এই টুর্নামেন্টেও স্পষ্টভাবেই পড়তে যাচ্ছে। কেননা, সিলেট পর্ব শেষেই বিপিএল ছাড়তে হবে তাদের।

দ্য গ্রিন ম্যান শিবিরে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলা ওপেনার খাজা নাফি। একই দলের অলরাউন্ডার ফাহিম আশরাফও শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে আছেন। 

অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার সাহিবজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজও বিপিএলের সিলেট পর্ব শেষেই দেশের উদ্দেশ্যে উড়াল দেবেন।

এছাড়া ঢাকা ক্যাপিটালসের উসমান খান ও সালমান মির্জা এবং সিলেট টাইটান্সের ওপেনার সাইম আইয়ুবকেও জাতীয় দলে যোগ দেওয়ার জন্য বিপিএল ছেড়ে যেতে হবে।

তবে বিপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের সুযোগ থাকলেও বিগ ব্যাশ লিগ খেলায় ব্যস্ত বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলীকে স্কোয়াডে রাখা হয়নি।

শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তানের স্কোয়াড: 
সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক) ও উসমান তারিক। 

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950