বিপিএলে অধিনায়কের নাম জানাল সিলেট টাইটান্স

২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ PM
সিলেট টাইটান্স দল

সিলেট টাইটান্স দল © সংগৃহীত

আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসর। টুর্নামেন্ট শুরুর একদিন আগে অধিনায়ক ঘোষণা করেছে সিলেট টাইটান্স। এবারের বিপিএলে দলটির নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

বিপিএলে আগেও অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে মিরাজের। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ জানিয়েছে, তার নেতৃত্বের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির বিশ্বাস, মিরাজের নেতৃত্বে এবারের মৌসুমে দলটি ভালো কিছু উপহার দিতে পারবে।

এদিকে বিপিএলের নিয়ম অনুযায়ী খেলোয়াড় ও ম্যানেজমেন্ট সদস্যদের পারিশ্রমিকের ২৫ শতাংশ আজ পরিশোধ করেছে সিলেট টাইটান্স। পাশাপাশি দলের জন্য ১৫ দিনের দৈনিক ভাতাও অগ্রিম দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

একনজরে সিলেট টাইটান্সের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ), খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন (২২ লাখ), এবাদত হোসেন (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), রুয়েল মিয়া (২২ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), শহিদুল ইসলাম (১৪ লাখ), রাহাতুল ফেরদৌস জাভেদ (১৪ লাখ), তৌফিক খান তুষার (১৪ লাখ), মুমিনুল হক(২২ লাখ), ইথান ব্রুকস, হজরতউল্লাহ জাজাই, মঈন আলী, আজমতউল্লাহ ওমরজাই, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির ও সাইম আইয়ুব।

একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬