আসছেন না চট্টগ্রাম রয়্যালসের প্রধান কোচ!

২৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ PM
চট্টগ্রাম রয়্যালস

চট্টগ্রাম রয়্যালস © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর মাঠে গড়াতে আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। এরই মধ্যে বড় দুঃসংবাদ চট্টগ্রাম রয়্যালস শিবিরে। আসছেন না দলটির প্রধান কোচ জাস্টিন মাইলস ক্যাম্প। দলটির একটি বিশ্বস্ত সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে প্রধান কোচ হিসেবে শুরুতে লোকাল কোচ মমিনুল হককে দায়িত্ব দেওয়ার ভাবনা থাকলেও শেষ পর্যন্ত বিদেশিকেই বেছে নেয় চট্টগ্রাম। এবার এমন পরিস্থিতিতে প্রধান কোচ হিসেবে কাকে বেছে নেয় দলটি, তা নিয়েও নানা গুঞ্জন আছে। হোম অব ক্রিকেটে গুঞ্জন, আজ বিসিবির বোর্ড মিটিংয়েও দলটি নিয়ে আলোচনাও করতে পারেন পরিচালকরা।

এদিকে টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে বিপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন চট্টগ্রামের তিন বিদেশি ক্রিকেটার। ফলে নতুন মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেল ফ্র্যাঞ্চাইজিটি।

এর মধ্যে নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদও রয়েছেন। আবরার ছাড়া বাকি দু’জন হচ্ছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা। তবে স্টার্লিং ও ডিকভেলা বিপিএল থেকে নাম সরিয়ে নেন নিজ দেশের ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না পাওয়ায়।  
অন্যদিকে এনওসি পেলেও বিপিএলে খেলা অনিশ্চিত পাকিস্তানি স্পিনার আবরারের। তার এনওসি-ও স্থগিত করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের পরিকল্পনায় থাকায় আবরারকে বিপিএলে খেলতে চাচ্ছে না পিসিবি।

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের নতুন আসরের। প্রথম দিনেই হবে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস নিজেদের মিশন শুরু করবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।

একনজরে চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড: নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার রনি ( ২২ লাখ), মাহমুদুল হাসান জয় ( ৩৭ লাখ), মাহফিজুল ইসলাম রবিন (২২ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), মুকিদুল ইসলাম মুগ্ধ (৩৩ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), জাহিদুজ্জামান খান (১১ লাখ), শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম, মির্জা তাহির বেগ।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9