নোয়াখালীতে খেলতে মুখিয়ে হাসান, চোখ বিশ্বকাপে

২২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ PM
হাসান মাহমুদ

হাসান মাহমুদ © সংগৃহীত

বিপিএলের আসন্ন আসরে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন পেসার হাসান মাহমুদ। আর এবারের বিপিএলকে বিশ্বকাপ দলে জায়গা করার মঞ্চ হিসেবেই দেখছেন এই পেসার। পাশাপাশি লক্ষ্মীপুরের এই ক্রিকেটার একই এলাকার নামে দলে সুযোগ পেয়ে খুশিও।

সোমবার (২২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে হাসান বলেন, না, আমার কাছে খুবই ভালো লাগতেছে আর খুবই এক্সাইটেড। নোয়াখালী এরকম একটা উদ্যোগ নিয়েছে বিপিএল দল করার। আমি সুযোগ পেয়েছি। আমি খুবই খুশি।

তিনি যোগ করেন, আমাদের লক্ষ্মীপুরবাসী যারা নোয়াখালীর সঙ্গে কানেক্টেড ওরা খুবই আনন্দিত। এখন আরও শক্তিটা আরেকটু বেড়েছে নোয়াখালীর জন্য যে লক্ষ্মীপুর আর নোয়াখালী এখন একসঙ্গে যুক্ত আছে।

বিশ্বমঞ্চের স্বপ্ন নিয়ে হাসান বলেন, হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা একটা প্ল্যাটফর্ম যে আপনি নিজেকে প্রমাণ করতে চাইলে এটা খুবই একটা ভালো মঞ্চ। আর যদি আমি ভালো একটা শুরু দিতে পারি এবং নিজেকে ভালো একটা পজিশনে নিতে পারি বিপিএলে, অবশ্যই আমার বিশ্বকাপ খেলার জন্য জায়গা হবে ইনশাল্লাহ। নিজের বোলিং বৈচিত্র্য উন্নত করার কথাও জানান হাসান। 

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬